আকিমুলের কর্মকান্ডে কোন দিকটি পরিলক্ষিত হয় তা চিহ্নিত করে এর কুফলগুলো আলোচনা কর।
উত্তর: আকিমূলের কর্মকান্ডে 'জুয়া' সামাজিক অপরাধের দিকটি পরিলক্ষিত হয়েছে। জুয়া হলো বাজি রাখা বা প্রতারণা করা। জুয়ার মাধ্যমে এক ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে বিনা পরিশ্রমে অন্য ব্যক্তির হস্তগত হয়। এটা এক প্রকারের লাটারি। যা বিনা পরিশ্রমে অন্যকে ঠকিয়ে সহজে উপার্জন করা। উদ্দীপকেও একই চিত্র আরও পাই। আকিমুল সারাদিন রিকশা চালিয়ে যা উপার্জন করেন তা নেশার আড্ডায় বসে সর্বস্ব শেষ করে খালি হাতে বাড়ি ফিরেন। সুতরাং তার কর্মকান্ডে জুয়ার দিকটি চিহ্নিত হলো। ভূয়া সামাজিক অনাচার ও অপরাধের অন্তর্ভুক্ত। মানুষ জুয়া খেলা করে বাক্তি চরিত্র ও সমাজ জীবনকে কলুষিত করে। তারা এ জঘন্যতম কর্মকান্ডের দরুন পারস্পারিক কলহ-বিবাদ, মারামারি, এমনকি নরহত্যায় লিপ্ত হয়। ফলে সমাজজীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং অশান্তি সৃষ্টি হয়। জুয়া খেলা যেকোনো প্রকারের হোক না কেন, তা হারাম।। সম্পদ বাজি রেখে মানুষ কখনো তীরের সাহায্যে জুয়া খেলছে, কখনো পাখি কিংবা অন্যান্য জীবজন্তুর সাহায্যে জুয়া খেলছে, কখনো বা কোনো প্রতীকের সাহায্যে জুয়া খেলায় লিপ্ত হয়েছে। আবার কখনো পাশা খেলে জুয়া খেলছে। বর্তমানে নানা ধরনের লটারি, হাউজিং, গ্যাম্বেলিং, সুটিং ও তাস ইত্যাদি নানা ধরনের জুয়া খেলার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো কখনোই সমাজের কল্যাণ বহন করে না; বরং এগুলোর কবলে পড়ে নিরীহ মানুষ লাঞ্ছিত হচ্ছে এবং সর্বস্ব হারাচ্ছে। উদ্দীপকে আকিমুলের জীবনে অশান্তির কারণ জুয়া। তাই জুয়া থেকে সকলকে বিরত থাকতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আকিমুলের কর্মকান্ডে কোন দিকটি পরিলক্ষিত হয় তা চিহ্নিত করে এর কুফলগু…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর