রফিক কোন ধরনের ব্যাংকে লেনদেন করেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে এর সামাজিক প্রভাব নিরূপণ কর।
উত্তর: উদ্দীপকের রফিক ইসলামি ব্যাংকে লেনদেন করেন। ইসলামি ব্যাংক বলতে এমন আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার মৌলিক বিধান, নীতিমালা ও কর্মপদ্ধতিতে ইসলামি শরিয়াহর মূলনীতি অনুসরণের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে এবং যার সকল প্রকার কাজকর্ম ও আদান-প্রদান হবে সুদের লেনদেন থেকে সম্পূর্ণ মুক্ত। ঠিক তেমনি রফিক চাকরির শেষে তার পেনশনের টাকা বাংলাদেশের এমন রাষ্ট্রীয় ব্যাংকে রাখেন, যা শরিয়ত মোতাবেক পরিচালিত। অর্থাৎ ইসলামি ব্যাংকে রেখেছেন। এই ব্যাংক ব্যবস্থার প্রভাবে সমাজ থেকে শোষণের অবসান ঘটে। সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণ সাধন হয়। সমাজে যে সুদ প্রথা বিচরণ করছে, ইসলামি ব্যাংকিং ব্যবস্থার প্রভাবে সম্পূর্ণ সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত হয়। এই ব্যবস্থার প্রভাবে সমাজের সাধারণ মানুষ সবচেয়ে বেশি কল্যাণ লাভ করে। কেননা এর সাথে গ্রাহকের সম্পর্ক হলো- অংশীদারিত্বের, গ্রাহকের লাভ-লোকসানের 'দায়-দায়িত্ব ইসলামি ব্যাংক গ্রহণ করে। অন্যদিকে এর বিপরীত হয়। সমাজকে সুসংগঠিত করে গড়ে তুলতে একটি অংশ মনে করে, দেশের জনগোষ্ঠী সকল উপায়ে সাহায্য পেয়ে থাকে। এই ব্যবস্থা টাকার কারবার করে না, করে পণ্যের কারবার। যাতে পণ্যের ক্রয়-বিক্রয় অর্জিত মুনাফাই ব্যাংকের মুনাফা। এই মাধ্যমে সমাজের সুদ উচ্ছেদ হয়ে সুন্দর সুদবিহীন ইসলামি অর্থনীতি প্রতিষ্ঠিত হয়ে সমাজের কল্যাণে এগিয়ে চলে। পরিশেষে বলা যায়, ইসলামি অর্থনীতি প্রতিষ্ঠায় ইসলামি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
রফিক কোন ধরনের ব্যাংকে লেনদেন করেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে এর সামাজ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর