উদ্দীপকে উল্লিখিত সামাজিক অনাচারের কোন দিক প্রকাশ পেয়েছে? তোমার পাঠ্যবইয়ের আলোকে এর ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অর্থ সম্পর্কীয় সামাজিক অনাচারের দিক প্রকাশ পেয়েছে। উদ্দীপকে যেসব সামাজিক অনাচারের কথা বলা হয়েছে সেগুলো হলো- ছিনতাই, পকেটমার, চাঁদাবাজি। প্রকাশ্যে ব্যক্তির সম্পদ জোর করে ছিনিয়ে নেওয়াকে বলে ছিনতাই। পকেটমার, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ইত্যাদি অনৈতিক সামাজিক অনাচার। এই সামাজিক অনাচারগুলোর ফলে সর্বস্ব লুষ্ঠিত হয়। ছিনতাইকারী বা পকেটমার বিরীহ ও শান্তিপ্রিয় পথচারীদের ওপর চড়াও হয়ে তাদের যথাসর্বস্ব লুন্ঠন করে। ফলে মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং অভাব নেমে আসে। নির্জন স্থানে এমনকি কখনো জনসম্মুখে এ দুরাচার ও দুর্বৃত্ত ছিনতাইকারীগণ মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। কখনো তাদের হত্যা করতেও কুণ্ঠাবোধ করে না। আরেকটি ক্ষতিকর দিক হলো ছিনতাইকারীদের ভয়ে জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভোগে। সাধারণ নাগরিকগণ দিনে কিংবা রাতে টাকা পয়সা কিংবা মূল্যবান দ্রব্যাদি নিয়ে হাঁটতে সাহস পায় না। এতে কার্যক্রম ব্যাহত হয় এবং সমাজ জীবনে চরম নিরাপত্তাহীনতা দেখা দেয়। যে সমাজে ছিনতাই, পকেটমার, চাঁদাবাজি হয়, সে সমাজে শান্তি বিরাজ করে না। সমাজের সকলে মানসিক অশান্তিতে ভুগতে থাকে। সুতরাং এই সামাজিক অনাচারগুলোর ক্ষতিকর প্রভাব খুবই জঘন্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সামাজিক অনাচারের কোন দিক প্রকাশ পেয়েছে? তোমার পাঠ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর