উদ্দীপকে আব্দুল করিমের চারিত্রিক গুণাবলি তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে আব্দুল করিমের চরিত্রে সৎ ব্যবসায়ীর গুণাবলি ফুটে উঠেছে। আল্লাহ তায়ালা মানব সৃষ্টি করেছেন তাঁরই ইবাদত-বন্দেগির জন্য। ইবাদত করা যেমন ফরফ, তেমনি হালাল উপার্জন বা হালাল বুজ অন্বেষণ করাও ফরয। আর হালাল রুজি অন্বেষণের অন্যতম একটি মাধ্যম ব্যবসা-বাণিজ্য করা। আল্লাহ তায়ালা বলেন, "আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।" (সুরা বাকারা: ২৭৫) একজন সৎ ব্যবসায়ী আল্লাহ ও তাঁর রাসুলের বিধান মেনে ব্যবসা করেন। তিনি ওজনে কম দেন না, পণ্যের দোষত্রুটি ক্রেতার নিকট গোপন করেন না, ভালো-মন্দ মিশিয়ে বিক্রি করেন না, বেশি দামের জিনিসের সাথে কম দামের জিনিস মিশিয়ে বিক্রি করেন না। যারা অধিক লাভের আশায় প্রতারণার আশ্রয় না নিয়ে সৎভাবে ব্যবসা- বাণিজ্য করবে রাসুল (সা.) তাদেরকে মুজাহিদ বলে ঘোষণা করেছেন। আর সৎ ব্যবসায়ীদের পুরস্কার সম্পর্কে রাসুল (সা.) বলেন, "বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদের সাথে থাকবে।" (ইবনে মাজাহ) একজন সৎ ব্যবসায়ী ব্যবসাতে অধিক লোভ না করে নিজের প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করেন। ব্যাবসায়ে সমতা, ন্যায়পরায়নতা ও বিশস্ততা রক্ষা করে তার ব্যবসা পরিচালনা করেন। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে আব্দুল করিম যেসব চারিত্রিক গুণাবলি বর্ণনা করা হয়েছে, সেসব মূলত একজন সৎ ব্যবসায়ীর গুণাবলি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আব্দুল করিমের চারিত্রিক গুণাবলি তোমার পাঠ্যপুস্তকের কোন বি…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর