জনাব আরশাদের কার্যক্রম ইসলামের দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আরশাদের কার্যক্রমটি ইসলামের দৃষ্টিতে ইহসানের অন্তর্ভুক্ত। ইহসান আরবি শব্দ। এর অর্থ হলো— উত্তম কার্য করা, সাহায্য করা, ভালো কাজ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায় মহান স্রষ্টা তার সৃষ্টির প্রতি যেসব দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলো স্রষ্টার মর্জিত মোতাবেক সর্বোত্তম রূপে সম্পন্ন করার নামই ইহসান। আল্লাহ বলেন, “তুমি ইহসান করো যেমন আল্লাহ তোমার প্রতি ইহসান করেছেন।” (“সূরা কাসাস : ১৭৭) সৃষ্টিকুলের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইহসানের তাৎপর্য হলো নিজের জীবন ও স্বার্থের সাথে সকল মানুষ ও সৃষ্টির জীবন ও স্বার্থকে অভিন্ন মনে করা। আল্লাহ ও রাসুলের নির্দেশ মোতাবেক সকলের সাথে সদ্ব্যবহার করা। আশরাফুল মাখলুকাত হিসেবে সকল সৃষ্টির প্রতি মানুষের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সেগুলো পালন করতে হবে। উদ্দীপকের আরশাদের কার্যক্রম ইহসানের অন্তর্ভুক্ত, যা অতি উত্তম কাজ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আরশাদের কার্যক্রম ইসলামের দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর