উদ্দীপকে উল্লিখিত সাকিবের আচরণে কীসের প্রকাশ ঘটেছে? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: সাকিবের আচরণে অসৎসঙ্গের মাদকাসক্তি, ইভটিজিংসহ বিভিন্ন নিন্দনীয় গুণাবলির প্রকাশ ঘটেছে। ইসলামে অসৎসঙ্গীকে বর্জন করার নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে মহানবি (সা.) বলেন, "অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো, আর একাকিত্বের চেয়ে সৎসঙ্গী ভালো।" (বায়হাকি) উদ্দীপকে উল্লিখিত সাকিবের আরেকটি নিন্দনীয় চরিত্র সম্পর্কে বলা হয়েছে, সে অধিকাংশ সময় নেশাগ্রস্ত থাকে। অথচ ইসলামে সকল নেশাজাতীয় দ্রব্য হারাম ঘোষণা করা হয়েছে। কেননা মাদকাসন্তি মানুষকে নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত সর্বোপরি আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে এবং পাপাচারে লিপ্ত করে। মাদকাসক্তির পাশাপাশি নামাজ না পড়া; লেখাপড়া ভালোমতো না করা, মায়ের সাথে দুর্ব্যবহার করা এবং পথেঘাটে মেয়েদের উত্ত্যক্ত করাও নিন্দনীয় চরিত্র। এসব নিন্দনীয় চরিত্র বর্জন করার মাধ্যমে আল্লাহর সত্যিকারের বান্দা হওয়ার চেষ্টা করা সকলের কর্তব্য। আর সচ্চরিত্রবান হওয়ার জন্য বন্ধু নির্বাচনে সতর্ক হতে হবে। কেননা অনুকূল পারিপার্শ্বিকতা এবং সৎ ও প্রকৃত সঙ্গীর সাহচর্যে মানুষ তার মর্যাদার উচ্চাসনে অর্জন করতে পারে। পক্ষান্তরে, প্রতিকূল পারিপার্শ্বিকতা এবং অসৎসঙ্গীর সংস্পর্শে যে মহাধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যেতে পারে। সুতরাং উদ্দীপকে উল্লিখিত সকল নিন্দনীয় চরিত্র বর্জন করে প্রশংসিত। চরিত্রের চর্চা করার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠন করা যায়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সাকিবের আচরণে কীসের প্রকাশ ঘটেছে? তোমার পাঠ্যবইয়ে…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর