উদ্দীপকের উল্লিখিত জাহিদের কর্মকান্ডে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল রয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত জাহিদের কর্মকাণ্ডে ইসলামি সংস্কৃতির বিভিন্ন দিকের মিল রয়েছে। ইসলামি সংস্কৃতি জীবনের সামগ্রিক অঙ্গনে বিস্তৃত ও ব্যাপৃত। ব্যক্তির মন-মানস, আচার-ব্যবহার, পোশাক-পরিচ্ছদ, চিন্তাচেতনা, মূল্যবোধ, বিশ্বাস থেকে আরম্ভ করে তার পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের সামগ্রিক ক্ষেত্রেই ইসলামি সংস্কৃতি ব্যাপৃত। ইসলামি সংস্কৃতি তার অনুসারীর আচরণিক জীবনে বিরাট প্রভাব ফেলে। ইসলামি সংস্কৃতিতে মুসলিমদের ব্যবহারিক জীবনে, তাদের চরিত্র, বাহ্যিক আচরণ, পোশাক-পরিচ্ছদ, বেশভূষা সবকিছু শালীন, পরিশীলিত, মার্জিত ও রুচিসম্মত হয়ে থাকে। মুসলমানদের পোশাক হবে মার্জিত ও রুচিসম্মত, তা পুরুষ ও মহিলাদের ইজ্জত-আবরু পুরাপুরি আবৃত করে রাখবে। এ পোশাক পরিচ্ছন্ন ও পবিত্র হবে। কিন্তু চাকচিক্য ও বিলাসিতার প্রতীক হবে না। ইসলামি সংস্কৃতি দ্বীন ও দুনিয়ার সমন্বিত রূপ। একজন মুসলিম দ্বীনের সকল বিধান যথাযথভাবে পালন করবে। যেমন- নামাজ আদায়, রোযা পালন, যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে। পাশাপাশি দুনিয়ার জীবনের সকল কর্মকাণ্ড সার্বিকভাবে আদায় করবে। পরিশেষে বলা যায়, জাহিদের নিয়মিত নামাজ পড়ার সাথে সাথে স্বভাব-চরিত্র মার্জিত এবং পোশাক-পরিচ্ছদ রুচিসম্মত হওয়া ইসলামি সংস্কৃতি চর্চারই বহিঃপ্রকাশ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত জাহিদের কর্মকান্ডে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের ম…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর