আমেনা কাদের অধিকার আদায় করেন? তার এই কর্মকান্ডে সমাজে কী প্রভাব পড়বে? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে আমেনা প্রতিবেশীর অধিকার আদায় করেন। আমাদের আশপাশে যারা বাস করেন তারাই প্রতিবেশী। আমাদের সুখে-দুঃখ, বিপদে-আপদে তারাই প্রথম এগিয়ে আসেন। কোনো বিপদ হলে, অসুখ হলে তারা সেবা করেন, যত্ন নেন। তাই বিবাহ- পদি বা যেকোনো অনুষ্ঠানে তাদেরকে সাহায্য-সহযোগিতা করা আমাদের কর্তব্য। প্রতিবেশীর হক সম্পর্কে রাসুল (সা.) বলেন, "প্রতিবেশী রোগাক্রান্ত হলে তার খোঁজখবর নিবে। সে মৃত্যুবরণ করলে তার জানাযায় অংশগ্রহণ করবে। যদি সে ঋণ চায়, তাহলে বিনাশর্তে তাকে ঋণ প্রদান করবে। যদি সে কোনো খারাপ কাজ করে বসে তাহলে তা গোপন রাখবে। সে কোনোকিছু দ্বারা সৌভাগ্যবান হলে তাকে মুবারকবাদ জানাবে। যেকোনো বিপদে পড়লে তাকে উম্মার কাজে এগিয়ে আসবে। স্বীয় অট্টালিকা এতটুকু উঁচু করবে না যাতে তার ঘর হতে বের হওয়া কণ্টকর হয়ে পড়ে। তোমার গৃহে যখন কোনো ভালো খাদ্য রান্না কর, তখন উত্ত খাদ্য যেন তাদের এবং আদের সন্তানদের কষ্ট দান না করে অর্থাৎ কিছু দান করবে।" (তাবারানি) প্রতিবেশীর প্রতি উক্ত কর্তব্য পালনে সুসম্পর্ক তৈরি হবে। বিপদাপদে একে অন্যকে পাশে পাবে। সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠবে। বৈষম্যহীন, নিরাপদ জীবনের নিশ্চয়তা পাওয়া যাবে। উদ্দীপকে আমেনা প্রতিবেশীর অধিকার আদায়ের মাধ্যমে উল্লিখিত সামাজিক পরিবর্তনে প্রভাব ফেলতে পারেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আমেনা কাদের অধিকার আদায় করেন? তার এই কর্মকান্ডে সমাজে কী প্রভাব পড়ব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর