মিসেস 'ক'-এর আচরণ ইসলামের দৃষ্টিতে কি সমর্থনযোগ্য? বুঝিয়ে লেখ ।
উত্তর: ইসলামের দৃষ্টিতে মিসেস 'ক'-এর আচরণ সমর্থনযোগ্য নয়। প্রতিবেশীর সাথে সদাচরণ ও ভালো ব্যবহার করা একজন মুসলিমের অন্যতম কর্তব্য। কখনো প্রতিবেশীর মনে আঘাত বা কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। ইসলামে পিতামাতা ও আত্মীয়স্বজনের পরেই প্রতিবেশীর এ হক স্বীকৃত। এ প্রসঙ্গে মহান আল্লাহর ঘোষণা— واعبدوا الله ولا تشركوا به شيئاً وَبِالْوَالِدَيْنِ إِحْسَنَا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَمَى والمساكين والجار في القربي والجار الجلب والصاحب بالجنب অর্থ : “তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাঁর সাথে কোনো শিরক কর না। পিতামাতা, আত্মীয়স্বজন, অনাথ-দরিদ্র, প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচরদের সাথে সদাচরণ কর।” (সূরা আন-নিসা : ৩৬) এ আয়াতে উপরিউক্ত লোকদের হক ঘোষণা করা হয়েছে। আয়াতের শুরুতে একমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার ও তাঁর সাথে বিন্দুমাত্র শিরক না করতে বলার পর এ হকের কথা বলা হয়েছে। এর অর্থ- কেবলমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার ও তাঁর সাথে শিরক না করার নীতি গ্রহণ করলেই বান্দার ওপর এ হকসমূহ আদায় করা অবশ্য কর্তব্য হয়ে পড়ে । একমাত্র আল্লাহর বন্দেগি কবুল করা ও তাঁর সাথে কোনো প্রকার শিরক না করা আল্লাহর হক। আল্লাহ তাঁর নিজের দেওয়া বিধানের সর্বত্রই তাঁর নিজের হকের কথা বলার সাথে সাথে তাঁর বান্দাদের পারস্পরিক যে হক রয়েছে তা-ও বলেছেন। সুতরাং উদ্দীপকের রহমান সাহেবের আচরণ সমর্থনযোগ্য নয়। কারণ, তিনি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর খোঁজখবর রাখেন না।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
মিসেস 'ক'-এর আচরণ ইসলামের দৃষ্টিতে কি সমর্থনযোগ্য? বুঝিয়ে লেখ ।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর