সদাচরণ কর নিকট আত্মীয়, প্রতিবেশী, পার্শ্বে অবস্থানকারী প্রতিবেশী ও পার্শ্ববর্তীর সাথে'- উক্তিটির ব্যাখ্যা করে তোমার অভিমত দাও ।
উত্তর: ইসলামে আত্মীয়ের প্রতি সদাচরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। যেমন – ان الله يأمر بالعدل والإِحْسَانِ وَإِيتَانِ فِى القُربي অর্থ : “আল্লাহপাক ন্যায়বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান করতে ও আত্মীয়স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন।” (সূরা আন-নাহল : ৯০) এখানে নিকটাত্মীয় হলেন— যারা সরাসরি রক্তের সম্পর্কের আত্মীয় তারা। এছাড়াও সফরে কিংবা রাস্তাঘাটে বা মসজিদে যে বা যারা পাশে দাঁড়ায় তারাও পার্শ্ব সাথী। তাদের ব্যাপারেও হক রয়েছে এ প্রসঙ্গে বলা হয়েছে- ছাত وَالْجَارِ ذِي الْقَرَبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ অর্থ : “সদাচরণ কর নিকটাত্মীয় প্রতিবেশী, পার্শ্বে অবস্থানকারী প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচরের সাথে।” (সূরা আন-নিসা : ৩৬) উদ্দীপকে বর্ণিত হয়েছে, রহমান সাহেব আত্মকেন্দ্রিক ও অহংকারী হওয়ায় সমাজের কেউ তাকে ভালোবাসে না। তিনি প্রতিবেশীর খোঁজখবরও রাখেন না। অথচ, মহান আল্লাহ আত্মীয় ও প্রতিবেশীর প্রতি সদাচারের নির্দেশ দিয়েছেন। প্রকৃতপক্ষে প্রতিবেশী হলো আমাদের সবচেয়ে নিকটের আপনজন । যারা আমাদের বিপদাপদ, হাসি-কান্না, আনন্দ-উল্লাসের প্রথম অংশীদার হয়। আর এটি নাগরিক জীবনের চাইতে গ্রামীণ জীবনে বেশি প্রতিফলিত হয়। নাগরিক জীবনে বা শহুরে জীবনে প্রতিবেশী হওয়া সত্ত্বেও কেউ কারও খোঁজ রাখে না। কেউ কারও দিকে ফিরেও তাকায় না। এটি যেন আধুনিক সভ্যতার এক অমানবিক আচরণ। তাই প্রতিবেশীর সাথে সদাচরণ করা অবশ্যই কর্তব্য, যা উল্লিখিত আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সদাচরণ কর নিকট আত্মীয়, প্রতিবেশী, পার্শ্বে অবস্থানকারী প্রতিবেশী ও…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর