প্রতিষ্ঠানের হেড ক্লার্কের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানের হেড ক্লার্কের আচরণে প্রতিবন্ধীর প্রতি বিদ্রুপমূলক কাজের প্রতিফলন ঘটেছে। যে ব্যক্তি জন্মগতভাবে বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ অথবা মানসিকভাবে ভারসাম্যহীন, স্বাভাবিক জীবনযাপনে অক্ষম তাকে প্রতিবন্ধী বলে। ইসলামে সুস্থ মানুষের মতো প্রতিবন্ধীদেরও সব ধরনের অধিকার রয়েছে। তাদের মানবিক মর্যাদা লাভের অধিকার রয়েছে। প্রতিবন্ধীদের হেয় প্রতিপন্ন করা যাবে না, খাটো করা যাবে না। তাদের ক্ষেত্রে এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, যাতে তারা কষ্ট পায়। কর্মক্ষেত্রে তাদের কাজে সর্বপ্রকার সুযোগ-সুবিধা দিতে হবে । মনে রাখতে হবে, তারা অন্য মানুষের মতো স্বাভাবিক নয় । উদ্দীপকের জনাব আরহাম দুর্ঘটনায় পা হারিয়ে হয়ে যান একজন শারীরিক প্রতিবন্ধী। তার স্বাভাবিক চলাফেরা ও আয়-রোজগার বন্ধ হয়ে যায়। এতে স্ত্রী-পুত্র নিয়ে তিনি বেকায়দায় পড়েন। হেডমাস্টার তার প্রতিষ্ঠানে তাকে চাকরি দেন এবং তার প্রতি সহানুভূতি প্রদর্শন করেন। কিন্তু প্রতিষ্ঠানের হেড ক্লার্ক তার সাথে ভালো আচরণ করে না। একটু ভুল হলেই উপহাস ও ব্যঙ্গ-বিদ্রুপ করে। তার এরূপ আচরণ জনাব আরহামের জন্য মর্যাদাহানিকর। তাই বলা যায়, হেড ক্লার্কের এরূপ আচরণ পরিহার করা উচিত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানের হেড ক্লার্কের আচরণে কীসের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর