জনাব সায়েমের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব সায়েমের কর্মকাণ্ডে প্রতিবেশীর হক আদায়ের চিত্র ফুটে উঠেছে। জনাব সায়েম আল্লাহর হক আদায়ের পাশাপাশি পাড়া-প্রতিবেশীর খোঁজখবর নেন । তাদের সাথে সদাচরণ করেন, এখানে আল্লাহর হক বলতে বোঝায় আল্লাহ্ তায়ালা যেসব ইবাদাত-বন্দেগির কথা বলেছেন, তা যথাযথ পালন করাকে বোঝায়। আর প্রতিবেশীর খোঁজখবর নেওয়া, তাদের সাথে সদাচরণ করা প্রতিবেশীর হক। প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। সামাজিক শান্তিশৃঙ্খলা রক্ষার খাতিরে পাড়া-প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশী যেকোনো পর্যায়েই হোক না কেন সকলের প্রতি আল্লাহ তায়ালা সৌজন্যমূলক আচরণের নির্দেশ দিয়েছেন। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের সাথে নম্র ও ভদ্রভাবে কথাবার্তা বলতে হবে। যেকোনো সৎ কাজে সাহায্য চাইলে তাকে সাহায্য করতে হবে। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। প্রতিবেশীকে যথাযথ সম্মান করা কর্তব্য। নিজে প্রতিবেশীকে সম্মান করলে প্রতিবেশীও নিজেকে সম্মান করবে। ফলে প্রতিবেশীদের মাঝে মধুর সম্পর্ক গড়ে উঠবে। প্রতিবেশীকে সম্মান করা একজন ইমানদারের অন্যতম কর্তব্য। রাসুল (সা.) বলেন, “যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান প্রদর্শন করে।” (বুখারি)
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব সায়েমের কর্মকাণ্ডে কী ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর