জনাব আহমদ কোন দায়িত্ব পালন করেছেন? উক্ত দায়িত্ব পালনের সামাজিক প্রভাব মূল্যায়ন কর ।
উত্তর: জনাব আহমদ মসজিদকেন্দ্রিক সমাজব্যবস্থায় ইমামের দায়িত্ব পালন করছেন । আর্থসামাজিক কর্মকাণ্ডে ইমাম দিকনির্দেশনা প্রদান করবেন। এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, ইমাম সাহেব তার দিকনির্দেশনা দিবেন এবং সেসব ব্যবস্থা বাস্তবায়ন করার ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করবেন। আত্মকর্মসংস্থান এবং সমবায়ের মাধ্যমে লাগসই ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। মৎস্য চাষ, হাঁস-মুরগি খামার, দুগ্ধ খামার প্রতিষ্ঠা এবং শাকসবজির মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এসব কাজে সকল নেতৃত্বদানের জন্য ইমাম সাহেবকে স্বাস্থ্য শিক্ষাসহ এসব বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম ট্রেনিং একাডেমি থেকে ৪৫ দিনের বুনিয়াদি ট্রেনিং নেওয়া যেতে পারে। সেখানে বনায়ন, কৃষি, মৎস্য চাষ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় । ইমাম সাহেব এলাকার শিক্ষিত, সচেতন ব্যক্তি' হিসেবে সমসাময়িক প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে নিজে অবহিত হবেন এবং মুসল্লিদের অবহিত করবেন। যেমন— ওজোন স্তর এবং পরিবেশের ভারসাম্যহীনতা সম্বন্ধে জনগণকে অবহিত করবেন। জাতীয় টিকা দিবস, টিকা সপ্তাহের ঘোষণা দিবেন। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াদি সম্বন্ধেও খোঁজখবর রাখবেন এবং জনগণকে অবহিত করবেন। উদ্দীপকের জনাব আহমদ উপরে উল্লিখিত কার্যক্রম পরিচালনা করে থাকেন। এসব কাজের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি করে আদর্শ সমাজ ও নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ইমাম সাহেব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব আহমদ কোন দায়িত্ব পালন করেছেন? উক্ত দায়িত্ব পালনের সামাজিক প্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর