কালাম সাহেবেরর স্ত্রীর মতামতকে তুমি কি সমর্থন কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: না, কালামের স্ত্রীর মতামতকে আমি সমর্থন করি না। কেননা তিনি প্রতারণা করার পরামর্শ প্রদান করেছেন। আর প্রতারণা করা মিথ্যার নামান্তর ও গর্হিত কাজ। সত্য-মিথ্যার মিশ্রণ ইসলামে নেই । মহান আল্লাহর ঘোষণা— “তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটিও না এবং তোমরা জেনেশুনে সত্য গোপন করো না।” (সূরা আল-বাকারা : ৪২) ইসলাম প্রতারণাকে সমর্থন করে না। যেকোনো ধরনের প্রতারণা ও ধোঁকাবাজির আপাতত ফল শুভ মনে হলেও এতে ধ্বংস অনিবার্য। মহান আল্লাহ বলেন, “হীন ঠকবাজরা ধ্বংস হোক! যারা লোকদের থেকে গ্রহণ করার সময় পুরাপুরি গ্রহণ করে। কিন্তু অন্যকে মেপে ও ওজন করে দেওয়ার সময় কম দেয়।” (সূরা আল-মুতাফফিফিন : ৩) যে ধরনের ক্রয়-বিক্রয়ে অজ্ঞাত বা ধোঁকা খাওয়ার কিংবা একপক্ষ কর্তৃক অপরপক্ষকে ক্ষতি সাধনের সুযোগ থাকে, এমন ক্রয়-বিক্রয় হারাম। মহানবি (সা.) বলেন, “পণ্যের দোষত্রুটি না জানিয়ে বিক্রয় করা অবৈধ। দোষত্রুটি জানা থাকা সত্ত্বেও তা বলে না দেওয়া বা গোপন করা অবৈধ।” মুনতাকা) প্রতারক কখনো ইমানদার, বিশ্বাসী হতে পারে না ইমানদার হতে হলে তার মধ্যে সামান্যতম প্রতারণার লেশ থাকতে পারবে না। প্রিয়নবি (সা.) বলেন, “যে আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে সে আমার উম্মত নয়। আর যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেও আমাদের (মুসলিম) দলভুক্ত নয়।” (মুসলিম) উদ্দীপকের সৎ ও কর্মঠ ব্যবসায়ী কালামের সংসারে অভাব-অনটন লেগেই থাকে। এতে কালামের স্ত্রীর বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য মিথ্যা বলতে, ওজনে কম দিতে এবং দ্রব্যে ভেজাল মেশাতে বলে। কালামের স্ত্রীর এ বক্তব্য প্রতারণা করার পরামর্শ হিসেবে গণ্য । অতএব, কালামের স্ত্রীর মতামত আদৌ সমর্থনযোগ্য নয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কালাম সাহেবেরর স্ত্রীর মতামতকে তুমি কি সমর্থন কর? উত্তরের সপক্ষে যু…
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর