উদ্দীপকের এই প্রবাদের সাথে ইউরোপের কোন দুইজন রাষ্ট্রনায়কের মিল রয়েছে- ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকের এই প্রবাদের সাথে ইউরোপের দুইজন রাষ্ট্রনায়ক তথা এডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির মিল রয়েছে। এডলফ হিটলার ছিলেন জার্মানির নাৎসি নেতা ও স্বৈরাচারী শাসক। সাধারণ সৈনিক হিসেবে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯১৪ ! সালে প্রথম বিশ্বযুদ্ধে অসামান্য বীরত ও সাহসিকতা প্রদর্শন করে । সেনাবাহিনীর উচ্চ পদে সমাসীন হন। ১৯৩৩ সালে জার্মানির শাসন ক্ষমতা দখল করার পর কর্তত পরায়ন হয়ে উঠেন। ১৯৩৪ সালে কার্মানির প্রেসিডেন্ট ও চ্যান্সেলর উভয় পদই দখল করেন। এভাবে তিনি বিরোধী সকল মতাদর্শের মানুষ ও দলের কবর রচনা করেন। অনুরূপভাবে বেনিতো মুসোলিনি ছিলেন ইতালির ফ্যাসিবাদের নেতা ও স্বেরাচারী শাসক। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করেন। তিনি সমাজতন্ত্রী দলে যোগ দিয়ে 'আভান্তি' নামক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে। ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মিলান শহরে যুদ্ধফেরত বেকার সেনা এবং বেকার যুবকদের নিয়ে তিনি আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। তিনি এর নাম দেন ফ্যাসিস্ট। ১৯২২ সালে তিনি ইতালি প্রধানমন্ত্রী হন এবং হিটলারের অনুরূপ বিরোধী দল মতাদর্শের সকল মানুষের কবর রচনা করেন। উদ্দীপকে বলা হয়েছে জোর যার মুল্লুক তার। পাঠ্যবইয়ের হিটলার ও মুসোলিনির সাথে উক্তিটি সাদৃশ্যপূর্ণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের এই প্রবাদের সাথে ইউরোপের কোন দুইজন রাষ্ট্রনায়কের মিল রয়েছ…
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর