উদ্দীপকের ছকে প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানটি তোমার পাঠ্যবইয়ের যে মতবাদকে নির্দেশ করে সে মতবাদের উত্থানের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানটি আমার পাঠ্যবইয়ের যে মতবাদকে নির্দেশ করে তা হলো ফ্যাসিবাদ।ফ্যাসিবাদ হলো একটি স্বতন্ত্র বিশ্বাস। 'রাষ্ট্রই সকল শক্তির আধার' এটিই ফ্যাসিবাদের মূলমন্ত্র। ফ্যাসিবাদ উত্থানের প্রধান কারণগুলো হলো-১. যুদ্ধোত্তর ভঙ্গুর অর্থনীতি: প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যের মূল্য প্রায় দশগুণ বেড়ে যায়। যার ফলে ইতালির জনগণের মনে সরকারের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়। এখানেই রচিত হয় ফ্যাসিবাদী শক্তির উত্থানের পটভূমি।২ . প্যারিস সম্মেলনের ব্যর্থতা: প্যারিস সম্মেলনে ইতালির প্রতি অবিবেচনাপ্রসূত মনোভাবের কারণে ইতালির জনগণের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এই ক্ষোভ থেকে ফ্যাসিবাদের উত্থান শুরু হয়।৩. ইতালির আশা ভঙ্গ ইতালিতে মুসোলীনের উত্থান ছিল প্রথম বিশ্বযুদ্ধে ইতালিকে দেওয়া প্রতিশ্রুতির ভঙ্গের ফল। প্রথম বিশ্বযুদ্ধে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষতি থেকে পরিত্রাণের জন্য জনগণ মুসোলিনীকে গ্রহণ করে।৪. পররাষ্ট্রনীতির ব্যর্থতা: ১৯১৯ সালে তুরস্ক সাম্রাজ্যের এশিয়ার অঞ্চলে ব্রিটেন ও ফ্রান্স, ইতালিকে উপেক্ষা করে গ্রিক সৈন্য পাঠায়। বৈদেশিক নীতির ক্ষেত্রে নেতৃত্বের এ ব্যর্থতা ইতালিবাসীকে ক্ষুব্ধ করে। মুসোলিনী-এর জন্য সরকারের পররাষ্ট্রনীতিকে দায়ী করেন।৫. উগ্রজাতীয়তাবাদ ইতালির জনগণের মধ্যে জাতীয় গৌরব পুনঃপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল, যা ফ্যাসিবাদ উত্থানে ভূমিকা রাখে।উপরোক্ত বিষয়গুলোর ফলে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ছকে প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানটি তোমার পাঠ্যবইয়ের যে মত…
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর