উদ্দীপকে বর্ণিত আত্মসমর্পণকারী দেশটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আত্মসমর্পণকারী দেশটির সাথে আমার পাঠ্যবইয়ের জাপান দেশের মিল আছে।অক্ষশক্তির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জাপান এশিয়ায় যুদ্ধের প্রথম দিকে বেশ সাফল্যে অর্জন করে। একের পর এক আক্রমণের মাধ্যমে জাপান দূরপ্রাচ্যের ফিলিপাইন, হংকং, ম্যানিলা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার দখল করে নেয়। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ১৯৪৫ সালের জুলাই মাসে 'পটসডাম' সম্মেলনে মিলিত হয়ে জাপানকে আত্মসমর্পণের আহ্বান জানায়। একই বছরে ৬ আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমা নগরীতে আণবিক বোমা নিক্ষেপ করে। ৯ আগস্ট নাগাসাকিতে আরেকটি আণবিক বোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যেই শহর দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ফলে জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে।উদ্দীপকে এশিয়ার একটি দেশে দুটি শক্তিশালী বোমা হামলা করা হয়। এরই ফলশ্রুতিতে দেশটি যুদ্ধ পরিত্যাগ করে মিত্রপক্ষের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সুতরাং উদ্দীপকের সাথে আমার, পাঠ্যবইয়ের জাপান দেশটির মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আত্মসমর্পণকারী দেশটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশ…
উদ্দীপক
বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর