উক্ত কর্মকাণ্ড কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিকে ত্বরান্বিত করেছিল?
উত্তর: উক্ত কর্মকান্ড অর্থাৎ জোর যার মুল্লুক তার এর মাধ্যমে যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিকে ত্বরান্বিত করেছিল- ১. হিটলার ও মুসোলিনি উভয়ই গণতন্ত্রক হত্যা করেন। ২. উভয়ই প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেন অতঃপর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। ৩. উভয়ই শক্তি প্রয়োগের মাধ্যমে প্রচলিত সরকার ব্যবস্থাকে অকার্যকর করে দিয়ে সন্ত্রাস ও ভীতি উৎপাদনের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। ৪. হিটলার যেমন হত্যা-সন্ত্রাস-গুম নির্যাতনের মাধ্যমে বিরোধী শক্তিকে নির্মূল করেন তেমনি মুসোলিনিও তার বিরোধী শক্তিকে নির্মূলের জন্য সন্ত্রাসের পথ বেছে নেন। ৫. উভয়ই প্রধান শত্রু ছিল ফ্রান্স-ব্রিটেন। ৬. হিটলার তার আদর্শ বাস্তবায়নের জন্য যে দল গঠন করেছিলেন তার সদস্যদের নির্দেষ্ট পোশাক ছিল এটি ছিল বাদামী রঙের। মুসোলিনির দলীয় পোশাক ছিল কালো প্যান্ট-শার্ট ও কালো টুপি। ৭. হিটলার নাৎসিবাদ ও মুসোলিনি ফ্যাসিবাদের মাধ্যমে তাদের আদর্শ প্রচার করেন। ৮. হিটলার ও মুসোলিনি মিত্র জোট তথা দ্বিপাক্ষিক মৈত্রী জোট গঠন করেন। ৯. হিটলার তার কূটকৌশলে প্রতিটি দেশকে মিত্রহীন করে রাখার নীতি গ্রহণ করেন এবং সফল হন। পরিশেষে বলা যায়, হিটলার ও মুসোলিনি ছিলেন মুদ্রার এপিট-ওপিট। তারা উভয়ই ভিন্ন দুই দেশের নাগরিক হলেও তাদের আদর্শ এবং কর্মকাণ্ড এরই ছিল। তাদের কর্মকাণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিকে ত্বরান্বিত করেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত কর্মকাণ্ড কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিকে ত্বরান্বিত করেছিল?
উদ্দীপক
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর