শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের এই প্রবাদের সাথে ইউরোপের কোন দুইজন রাষ্ট্রনায়কের মিল রয়েছে- ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের এই প্রবাদের সাথে ইউরোপের দুইজন রাষ্ট্রনায়ক তথা এডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির মিল রয়েছে।এডলফ হিটলার ছিলেন জার্মানির নাৎসি নেতা ও স্বৈরাচারী শাসক। সাধারণ সৈনিক হিসেবে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে অসামান্য বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন করে সেনাবাহিনীর উচ্চ পদে সমাসীন হন। ১৯৩৩ সালে জার্মানির শাসন ক্ষমতা দখল করার পর কর্তৃত্ব পরায়ন হয়ে উঠেন। ১৯৩৪ সালে জার্মানির প্রেসিডেন্ট ও চ্যান্সেলর উভয় পদই দখল করেন। এভাবে তিনি বিরোধী সকল মতাদর্শের মানুষ ও দলের কবর রচনা করেন। অনুরূপভাবে বেনিতো মুসোলিনি ছিলেন ইতালির ফ্যাসিবাদের নেতা ও স্বৈরাচারী শাসক। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করেন। তিনি সমাজতন্ত্রী দলে যোগ দিয়ে 'আভান্তি' নামক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে। ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মিলান শহরে যুদ্ধফেরত বেকার সেনা এবং বেকার যুবকদের নিয়ে তিনি আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। তিনি এর নাম দেন ফ্যাসিস্ট। ১৯২২ সালে তিনি ইতালি প্রধানমন্ত্রী হন এবং হিটলারের অনুরূপ বিরোধী দল মতাদর্শের সকল মানুষের কবর রচনা করেন।উদ্দীপকে বলা হয়েছে জোর যার মুল্লুক তার। পাঠ্যবইয়ের হিটলার ও মুসোলিনির সাথে উক্তিটি সাদৃশ্যপূর্ণ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের এই প্রবাদের সাথে ইউরোপের কোন দুইজন রাষ্ট্রনায়কের মিল রয়েছ…

উদ্দীপক

'জোর যার মুল্লুক তার'

বরিশাল সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

ডুমা শব্দের অর্থ সংবিধান সভা বা আইনসভা। রাশিয়ার আইনসভা ডুমা নামে পরিচিত।

উত্তর

নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে প্রচলিত সকল আইন এবং রোমান আইনের সমন্বয়ে আইনবিধি বা Code of Nepoleon তৈরি করেন। তিনি ৮৪টি অধিবেশনে মিলিত হয়ে আইনবিধির সূত্রগুলো বিধিবদ্ধ করেন। এ সংকলনে মোট ২২৮৭টি ধারা ছিল। উক্ত ধারাগুলো আবার ৩ ভাগে বিভক্ত ছিল- দেওয়ানি কোড, ফৌজদারি কোড, বাণিজ্যিক কোড।

উত্তর

উদ্দীপকের এই প্রবাদের সাথে ইউরোপের দুইজন রাষ্ট্রনায়ক তথা এডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির মিল রয়েছে।এডলফ হিটলার ছিলেন জার্মানির নাৎসি নেতা ও স্বৈরাচারী শাসক। সাধারণ সৈনিক হিসেবে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে অসামান্য বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন করে সেনাবাহিনীর উচ্চ পদে সমাসীন হন। ১৯৩৩ সালে জার্মানির শাসন ক্ষমতা দখল করার পর কর্তৃত্ব পরায়ন হয়ে উঠেন। ১৯৩৪ সালে জার্মানির প্রেসিডেন্ট ও চ্যান্সেলর উভয় পদই দখল করেন। এভাবে তিনি বিরোধী সকল মতাদর্শের মানুষ ও দলের কবর রচনা করেন। অনুরূপভাবে বেনিতো মুসোলিনি ছিলেন ইতালির ফ্যাসিবাদের নেতা ও স্বৈরাচারী শাসক। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করেন। তিনি সমাজতন্ত্রী দলে যোগ দিয়ে 'আভান্তি' নামক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে। ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মিলান শহরে যুদ্ধফেরত বেকার সেনা এবং বেকার যুবকদের নিয়ে তিনি আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। তিনি এর নাম দেন ফ্যাসিস্ট। ১৯২২ সালে তিনি ইতালি প্রধানমন্ত্রী হন এবং হিটলারের অনুরূপ বিরোধী দল মতাদর্শের সকল মানুষের কবর রচনা করেন।উদ্দীপকে বলা হয়েছে জোর যার মুল্লুক তার। পাঠ্যবইয়ের হিটলার ও মুসোলিনির সাথে উক্তিটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উক্ত কর্মকাণ্ড অর্থাৎ জোর যার মুল্লুক তার এর মাধ্যমে যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিকে ত্বরান্বিত করেছিল-১. হিটলার ও মুসোলিনি উভয়ই গণতন্ত্রক হত্যা করেন।২. উভয়ই প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেন অতঃপর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন।৩. উভয়ই শক্তি প্রয়োগের মাধ্যমে প্রচলিত সরকার ব্যবস্থাকে অকার্যকর করে দিয়ে সন্ত্রাস ও ভীতি উৎপাদনের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন।৪. হিটলার যেমন হত্যা-সন্ত্রাস-গুম নির্যাতনের মাধ্যমে বিরোধী শক্তিকে নির্মূল করেন তেমনি মুসোলিনিও তার বিরোধী শক্তিকে নির্মূলের জন্য সন্ত্রাসের পথ বেছে নেন।।৫. উভয়ই প্রধান শত্রু ছিল ফ্রান্স-ব্রিটেন।৬. হিটলার তার আদর্শ বাস্তবায়নের জন্য যে দল গঠন করেছিলেন তার সদস্যদের নির্দেষ্ট পোশাক ছিল এটি ছিল বাদামী রঙের। মুসোলিনির দলীয় পোশাক ছিল কালো প্যান্ট-শার্ট ও কালো টুপি।৭. হিটলার নাৎসিবাদ ও মুসোলিনি ফ্যাসিবাদের মাধ্যমে তাদের আদর্শ প্রচার করেন।৮. হিটলার ও মুসোলিনি মিত্র জোট তথা দ্বিপাক্ষিক মৈত্রী জোট গঠন করেন।'৯. হিটলার তার কূটকৌশলে প্রতিটি দেশকে মিত্রহীন করে রাখার নীতি গ্রহণ করেন এবং সফল হন।পরিশেষে বলা যায়, হিটলার ও মুসোলিনি ছিলেন মুদ্রার এপিট-ওপিট। তারা উভয়ই ভিন্ন দুই দেশের নাগরিক হলেও তাদের আদর্শ এবং কর্মকান্ড একই ছিল। তাদের কর্মকাণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিকে ত্বরান্বিত করেছিল।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।