উদ্দীপকের বর্ণিত ব্যক্তির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে এবং উক্ত ব্যক্তির উত্থানের কারণ তুলে ধর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যক্তির সাথে আমার পাঠ্যবইয়ের বেনিতো মুসোলিনীর সাদৃশ্য রয়েছে। মুসোলিনীর উত্থানের কারণগুলো হলো-১. যুদ্ধোত্তর ভঙ্গুর অর্থনীতি: প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালিতে দ্রব্যমূল্য প্রায় দশগুণ বেড়ে যায়। মুদ্রাস্ফীতিও ২০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পায়। তাই বলা যায়, এখানেই রচিত হয় ফ্যাসিবাদী শক্তি উত্থানের পটভূমি।২. প্যারিস সম্মেলনের ব্যর্থতা: প্যারিস শান্তি সম্মেলনে ইতালির প্রতি অবিবেচনাপ্রসূত মনোভাবের প্রেক্ষিতে ইতালীয়দের মনে ক্ষোভের সৃষ্টি হয়। আর সে ক্ষোভ থেকেই তারা তাদের পরিত্রাণকর্তা মুসোলিনীর পক্ষাবলম্বন করে।৩. পররাষ্ট্রনীতির ব্যর্থতা: ১৯১৯ সালে তুরস্ক সাম্রাজ্যের এশিয়াস্থ অঞ্চল অধিকারের উদ্দেশ্যে ব্রিটেন ও ফ্রান্স ইতালিকে উপেক্ষা করে গ্রিক সৈন্য অবতরণে সাহায্য করে। বৈদেশিক নীতির ক্ষেত্রে নেতৃত্বের এ ব্যর্থতা ইতালিবাসীকে ক্ষুব্ধ করে তোলে। এর পূর্ণ সুযোগ গ্রহণ করেন মুসোলিনী।অতএব বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পর একটি অস্থিতিশীল পরিস্থিতিতে ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল। সরকারের দুর্বলতা, সাম্যবাদী পরিকল্পনার ব্যর্থতা, ধনিক শ্রেণি কর্তৃক মুসোলিনীর দলকে সাহায্য দান এবং সমর্থন ইতালিতে মুসোলিনীর উত্থানে যথেষ্ট সাহায্য করে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণিত ব্যক্তির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তির সাদৃশ্…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর