উদ্দীপকের বর্ণনায় পাঠ্যবইয়ের কোন নেতার চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় আমার পাঠ্যবইয়ের বেনিতো মুসোলিনীর মিল রয়েছে।ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনী ১৮৮৩ সালে ইতালির রোমানিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কর্মকার। শিক্ষা শেষে স্কুলশিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সামরিক প্রশিক্ষণ এড়াতে তিনি সুইজারল্যান্ডে পালিয়ে যান। সেখানে তিনি সমাজতান্ত্রিক মতবাদের প্রতি আকৃষ্ট হয়ে সমাজতন্ত্রী দলে যোগ দিয়ে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু করেন। ১৯১২ সালে সমাজতন্ত্রী দলের মুখপত্র 'আড়ান্তি' পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯১৯ সালে এক সম্মেলনে ফ্যাসিস্ট দল গঠন করেন। ফ্যাসিবাদ ছিল ইতালির সামাজিক অবক্ষয়ের যুগের একটি রাজনৈতিক ব্যভিচার। গণতন্ত্রের ব্যক্তিস্বাতন্ত্র্যবাদকে ফ্যাসিবাদীরা ঘৃণা করত।উদ্দীপকে গ্রামের মাতব্বর দাউদ এবং তার দলীয় লোকজন মনে করতেন তিনি সবসময় সঠিক কাজটি করেন। গ্রামের সব লোক তার ইচ্ছানুযায়ী চলবে এবং তার কথা শুনবে। তার দল বিশেষ কালো পোশাকে সজ্জিত থাকত। সুন্দরের প্রতীক হিসেবে সাদা লাঠি ব্যবহার করত। যার সাথে -আমার পাঠ্যবইয়ের বেনিতো মুসোলিনীর মিল রয়েছে।তাই বলা যায়, উদ্দীপকের বর্ণনায় আমার পাঠ্যবইয়ের বেনিতো মুসোলিনীকে ইঙ্গিত করা হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনায় পাঠ্যবইয়ের কোন নেতার চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহী · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর