উদ্দীপকের ব্যক্তিবর্গের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন কোন শাসকের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যক্তিবর্গের সাথে আমার পাঠ্যপুস্তকের হিটলার ও মুসোলিনীর মিল রয়েছে। উদ্দীপকের উক্ত চরিত্রদ্বয় অর্থাৎ হিটলার ও মুসোলিনী উভয়ে ছিলেন বিংশ শতাব্দীর ইউরোপীয় তথা বিশ্ব ইতিহাসের দুই বিপর্যস্ত ও বিপথগামী সন্তান। বিশ্বযুদ্ধের নায়ক ও আর্তমানবতার ইতিহাসে নিন্দিত খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়া এ দুই পুরুষের চরিত্র ও কর্মকাণ্ডের কতিপয় অতি স্পষ্ট সাদৃশ্য নিম্নরূপ- ১. হিটলার ও মুসোলিনী উভয়ে ছিলেন উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী।২. তারা উভয়েই ছিলেন পুঁজিবাদের পৃষ্ঠপোষক।৩. হিটলার জার্মান জাতিকে ঐকবদ্ধ করেছিলেন নাৎসিবাদের মাধ্যমে এবং মুসোলিনী যুবসমাজকে বিমোহিত করেছিলেন ফ্যাসিবাদী আদর্শে।৪. প্রতিপক্ষ দমনে উভয়ে হিংসাত্মক পথ বেছে নেন।৫. তারা কেউই সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেননি এবং কেউই উচ্চশিক্ষিত ছিলেন না।৬. জাতিতে তারা উভয়ে ছিলেন খ্রিষ্টান।৭. উভয়েই প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে, হিটলার ও মুসোলিনী দুই দেশে জন্মগ্রহণ করলেও তাদের জন্ম, বেড়ে ওঠা, রাজনৈতিক কর্মকৌশল একই রকম এবং বিশ্ব ইতিহাসে তারা উভয়েই কলঙ্কিত হয়ে আছেন।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যক্তিবর্গের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন কোন শাসকের মিল…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর