শেয়ারFacebookWhatsApp

উক্ত শাসকের স্বৈরাচারী কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: পিটার সাহেবের স্বৈরাচারী কর্মকাণ্ড অর্থাৎ এডলফ হিটলারের স্বৈরাচারী কর্মকাণ্ড ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি হিটলার জার্মানির শাসনভার গ্রহণ করার পর স্বৈরাচারী হয়ে উঠেন। তিনি ১৯৩৪ সালে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর দুটি পদই দখল করেন। তিনি ছিলেন জার্মান নাৎসিবাদের তাত্ত্বিক ও প্রায়োগিক নেতা। তিনি ক্রমশ বিরোধী দলগুলোর কবর রচনা করেন। তার সরকার বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করে। গোয়েরিং, পল, যোসেফ গোয়েবেলস, হেইনরিখ হিমলার, হেস, বোয়েম প্রমুখ জার্মানিতে চরম একনায়কতন্ত্র ও নাৎসিবাদ প্রতিষ্ঠা করতে হিটলারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। তারা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা ধরনের দমন নিপীড়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে।' দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বন্দি শিবির খোলা হয়। তার বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগে অনেক মানুষকে হত্যা করা হয়। তিনি গোস্টাপো নামক গোপন পুলিশ বাহিনী গঠন করেন। এই বাহিনী দ্বারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে দেন। সরকার বিরোধী সকল পত্র-পত্রিকা বন্ধ করে দেন। সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেন। অনেক কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীকে দেশ ত্যাগে বাধ্য করেন। শুধুমাত্র তার রচিত মেইন ক্যাম্ফ (Mein Kampf) যা নাৎসিবাদের বাইবেল হিসেবে খ্যাত এই বইটি বাদে সকল বইপত্র পুড়িয়ে দেন। হিটলার বিরোধী কোনো শিক্ষিত মানুষের পক্ষে জার্মানিতে বসবাস করা কঠিন হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, হিটলারের স্বৈরাচারী কর্মকাণ্ড ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত শাসকের স্বৈরাচারী কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উদ্দীপক

ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে পিটার সাহেব মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেন। সরকার বিরোধী পত্র-পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। হাজার হাজার বিরোধী নেতাকর্মীকে জেলে পাঠানো হয়। অনেক কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীকে দেশ ত্যাগে বাধ্য করা হয়।

Dhaka · 2025

উত্তর

হিটলারের রচিত গ্রন্থের নাম Mein Kampf.

উত্তর

ফ্যাসিবাদ হলো একটি স্বতন্ত্র বিশ্বাস। প্রকৃতপক্ষে বেনিতো মুসোলিনীর মতবাদকেই ফ্যাসিবাদ বলে। এ মতবাদে রাষ্ট্রের 'ব্যক্তিসত্তার কোনো মূল্য নেই। ফ্যাসিবাদ মুক্তপন্থা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও শান্তিবাদ বিরোধী। ফ্যাসিবাদের সব বিষয়ের ক্ষেত্রে বিরোধী ধ্যানধারণার কাজ করত। মূলত এক জাতি, এক রাষ্ট্র, এক দল এবং এক নেতা এ আদর্শের ভিত্তিতে ফ্যাসিবাদ গড়ে ওঠে। এতে রাষ্ট্রের নির্দেশই ছিল মানুষের জীবন পরিচালনার অন্যতম নীতি। বস্তুত ফ্যাসিবাদ জাতি, রাষ্ট্র ও সমাজ থেকে এক অভিন্ন সংগঠন।

উত্তর

পিটার সাহেবের সাথে আমার পাঠ্যবইয়ের এডলফ হিটারের মিল পাওয়া যায়। আলোচ্য উদ্দীপকে দেখা যায়, পিটার সাহেব ক্ষমতা দখল করে মানুষের বাকস্বাধীনতা খর্ব করেন। সকল রাজনৈতিক দল, সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করেন। পিটারের এ চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ নেতা জার্মানির নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার তার 'নাৎসি' দল ব্যতীত সকল দল নিষিদ্ধ ঘোষণা করেন। জাতীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের সকল ক্ষেত্রে নাৎসি দলের একচ্ছত্র আধিপত্য স্থাপিত হয়। ব্যক্তিস্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সচেতনভাবে নিশ্চিহ্ন করা হয়। সংবাদপত্র সম্পর্কে হিটলারের তথ্যমন্ত্রী ড. জোসেফ গোয়েবলস বলতেন, মানুষ যেমন পিয়ানো থেকে ইচ্ছামতো সুর বের করে, তেমনি সংবাদপত্রকেও আমার ইচ্ছামতো কথা বলানোই আমার অভিপ্রায়। পুরো সংবাদপত্র শিল্পকে গলা টিপে ধরা হয়েছিল। নাৎসি অত্যাচারে কোনো সংবাদই কাগজে প্রকাশ করতে দেওয়া হতো না। নাৎসিবাদ জার্মানিতে এমন এক সর্বগ্রাসী সামাজিক বিশ্বাস দাঁড় করতে সক্ষম হয়, যার জোরে নাৎসি চেতনাকে বিশ্বাসযোগ্য করে তোলে। সুতরাং উপরের আলোচনার আলোকে বলা যায়, পিটার সাহেবের চরিত্রের সাথে হিটলারের চরিত্রের মিল রয়েছে।

উত্তর

পিটার সাহেবের স্বৈরাচারী কর্মকাণ্ড অর্থাৎ এডলফ হিটলারের স্বৈরাচারী কর্মকাণ্ড ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি হিটলার জার্মানির শাসনভার গ্রহণ করার পর স্বৈরাচারী হয়ে উঠেন। তিনি ১৯৩৪ সালে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর দুটি পদই দখল করেন। তিনি ছিলেন জার্মান নাৎসিবাদের তাত্ত্বিক ও প্রায়োগিক নেতা। তিনি ক্রমশ বিরোধী দলগুলোর কবর রচনা করেন। তার সরকার বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করে। গোয়েরিং, পল, যোসেফ গোয়েবেলস, হেইনরিখ হিমলার, হেস, বোয়েম প্রমুখ জার্মানিতে চরম একনায়কতন্ত্র ও নাৎসিবাদ প্রতিষ্ঠা করতে হিটলারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। তারা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা ধরনের দমন নিপীড়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে।' দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বন্দি শিবির খোলা হয়। তার বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগে অনেক মানুষকে হত্যা করা হয়। তিনি গোস্টাপো নামক গোপন পুলিশ বাহিনী গঠন করেন। এই বাহিনী দ্বারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে দেন। সরকার বিরোধী সকল পত্র-পত্রিকা বন্ধ করে দেন। সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেন। অনেক কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীকে দেশ ত্যাগে বাধ্য করেন। শুধুমাত্র তার রচিত মেইন ক্যাম্ফ (Mein Kampf) যা নাৎসিবাদের বাইবেল হিসেবে খ্যাত এই বইটি বাদে সকল বইপত্র পুড়িয়ে দেন। হিটলার বিরোধী কোনো শিক্ষিত মানুষের পক্ষে জার্মানিতে বসবাস করা কঠিন হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, হিটলারের স্বৈরাচারী কর্মকাণ্ড ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।