শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মি. জনের সাথে পাঠ্যবইয়ের কোন নেতার মিল আছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মি. জনের সাথে আমার পাঠ্যবইয়ের বেনিতো মুসোলিনীর মিল আছে। ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনী ১৮৮৩ খ্রিস্টাব্দে ইতালির রোমানিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কর্মকার। শিক্ষা শেষে স্কুল শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সামরিক প্রশিক্ষণ এড়াতে তিনি সুইজারল্যান্ডে পালিয়ে যান।সেখানে তিনি সমাজতান্ত্রিক মতবাদের প্রতি আকৃষ্ট হয়ে সমাজতন্ত্রী দলে যোগ দিয়ে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু করেন। এজন্য তাকে ১৯১১ সালে কারাদণ্ড দেওয়া হয়। ১৯১২ সালে মুক্তি পেয়ে সমাজতন্ত্রী দলের মুখপত্র 'আভান্তি' পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯১৯ সালে এক সম্মেলনে ফ্যাসিস্ট দল গঠন করেন। ফ্যাসিবাদ ছিল ইতালির সামাজিক অবক্ষয়ের যুগের একটি রাজনৈতিক ব্যভিচার। গণতন্ত্রের ব্যক্তিস্বাতন্ত্র্যবাদকে ফ্যাসিবাদীরা ঘৃণা করত। উদ্দীপকের উচ্চবিলাসী মি. জন প্রথম জীবনে কিছুদিন শিক্ষকতা করতেন। পাশাপাশি একটি পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন। তার গঠিত রাজনৈতিক দলের মূলমন্ত্র হলো রাষ্ট্রই সকল শক্তির আধার। তাই বলা যায়, উদ্দীপকের মি. জনের সাথে আমার পাঠ্যবইয়ের বেনিতো মুসোলিনীর মিল আছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের মি. জনের সাথে পাঠ্যবইয়ের কোন নেতার মিল আছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

উচ্চবিলাসী মি. জন প্রথম জীবনে কিছুদিন শিক্ষকতা করতেন। পাশাপাশি একটি পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন। তার গঠিত রাজনৈতিক দলের মূলমন্ত্র হলো রাষ্ট্রই সকল শক্তির আধার।

Dhaka · 2025

উত্তর

১৯৪৫ সালে ৬ আগস্ট ও ৯ আগস্ট যুক্তরাষ্ট্র জাপানে আণবিক বোমা নিক্ষেপ করে।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪১ সালে যখন হিটলার সোভিয়েত ইউনিয়ন এবং জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রুজভেল্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক মহাসাগরে যুদ্ধ জাহাজে এক গোপন বৈঠকে মিলিত হন। উভয় নেতা একটি সনদে স্বাক্ষর করেন, যা ইতিহাসে আর্টলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার নামে পরিচিত। যুদ্ধসংক্রান্ত বিষয়ে বৈঠক হলেও যুদ্ধ বন্ধ এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার বিষয়টিও এতে গুরুত্ব পায়, যা পরবর্তী পর্যায়ে জাতিসংঘ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কাজ করে।

উত্তর

উদ্দীপকে মি. জনের সাথে আমার পাঠ্যবইয়ের বেনিতো মুসোলিনীর মিল আছে। ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনী ১৮৮৩ খ্রিস্টাব্দে ইতালির রোমানিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কর্মকার। শিক্ষা শেষে স্কুল শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সামরিক প্রশিক্ষণ এড়াতে তিনি সুইজারল্যান্ডে পালিয়ে যান।সেখানে তিনি সমাজতান্ত্রিক মতবাদের প্রতি আকৃষ্ট হয়ে সমাজতন্ত্রী দলে যোগ দিয়ে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু করেন। এজন্য তাকে ১৯১১ সালে কারাদণ্ড দেওয়া হয়। ১৯১২ সালে মুক্তি পেয়ে সমাজতন্ত্রী দলের মুখপত্র 'আভান্তি' পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯১৯ সালে এক সম্মেলনে ফ্যাসিস্ট দল গঠন করেন। ফ্যাসিবাদ ছিল ইতালির সামাজিক অবক্ষয়ের যুগের একটি রাজনৈতিক ব্যভিচার। গণতন্ত্রের ব্যক্তিস্বাতন্ত্র্যবাদকে ফ্যাসিবাদীরা ঘৃণা করত। উদ্দীপকের উচ্চবিলাসী মি. জন প্রথম জীবনে কিছুদিন শিক্ষকতা করতেন। পাশাপাশি একটি পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন। তার গঠিত রাজনৈতিক দলের মূলমন্ত্র হলো রাষ্ট্রই সকল শক্তির আধার। তাই বলা যায়, উদ্দীপকের মি. জনের সাথে আমার পাঠ্যবইয়ের বেনিতো মুসোলিনীর মিল আছে।

উত্তর

উক্ত নেতার অর্থাৎ বেনিতো মুসোলিনীর উত্থানের কারণগুলো নিচে পর্যালোচনা করা হলো- ১. যুদ্ধোত্তর ভঙ্গুর অর্থনীতি: প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যমূল্য প্রায় দশগুণ বেড়ে যায়। মুদ্রাস্ফীতিও ২০ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পায়। এসব কারণে ইতালিতে জনগণের মধ্যে সরকারের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়। তাই বলা যায়, এখানেই রচিত হয় ফ্যাসিবাদী শক্তি উত্থানের পটভূমি। ২. ইতালির আশা ভঙ্গ: প্রথম বিশ্বযুদ্ধে ইতালির ব্যয় হয় ১২ থেকে ১৫ মিলিয়ন ডলার এবং প্রায় ৬ মিলিয়ন সৈন্য অংশগ্রহণ করে। এ ৬ মিলিয়নের মধ্যে প্রায় ৭০,০০০ সৈন্য নিহত হয়। এ আর্থিক ক্ষতি এবং সৈন্যের ক্ষতিতে ইতালির মেরুদণ্ড ভেঙে যায়। ফলে তারা পরবর্তীতে এমন একজন নতুন মানুষের আকাঙ্ক্ষায় ছিল, যিনি ইতালির ভাগ্যকে ফিরিয়ে আনতে পারবেন। তাই ইতালিবাসী সদলবলে ফ্যাসিবাদকে সাদরে গ্রহণ করে এবং মুসোলিনীর পক্ষাবলম্বন করে উত্থানের পথকে সুগম করে দেয়। ৩. পররাষ্ট্রনীতির ব্যর্থতা: ১৯১৯ সালে তুরস্ক সাম্রাজ্যের এশিয়াস্থ অঞ্চল অধিকারের উদ্দেশ্যে ব্রিটেন ও ফ্রান্স ইতালিকে উপেক্ষা করে গ্রিক সৈন্য অবতরণে সাহায্য করে। বৈদেশিক নীতির ক্ষেত্রে নেতৃত্বের এ ব্যর্থতা ইতালিবাসীকে ক্ষুব্ধ করে তোলে। এর পূর্ণ সুযোগ গ্রহণ করেন মুসোলিনী। অতএব বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পর একটি অস্থিতিশীল পরিস্থিতিতে ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল। সরকারের দুর্বলতা, সাম্যবাদী পরিকল্পনার ব্যর্থতা, ধনিক শ্রেণি কর্তৃক মুসোলিনীর দলকে সাহায্য দান এবং ইতালির প্রাচীনপন্থি সম্প্রদায়ের সমর্থন ইতালিতে মুসোলিনীর উত্থানে যথেষ্ট সাহায্য করে।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।