শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক কোন ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত করেছে? উক্ত যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়।পাঠ্যবইয়ের আলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো ব্যাখ্যা করা হলো-ভার্সাই সন্ধির ত্রুটি: ভার্সাই সন্ধির দ্বারা জার্মানিকে চিরতরে পঙ্গু করে রাখার ব্যবস্থাা করা হয়। তাই জার্মানবাসী ভার্সাই সন্ধির নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য উদগ্রীব হয়ে যায়।হিটলারের উত্থান: ১৯৩৩ সালে হিটলার জার্মানির শাসনক্ষমতা লাভ করেন। হিটলার ছিলেন 'উগ্র জাতীয়তাবাদী। তিনি জার্মানবাসীকে ভার্সাই সন্ধির বিরুদ্ধে নিয়ে গিয়ে জার্মানিকে ইউরোপের শ্রেষ্ঠ দেশে পরিণত করার স্বপ্ন দেখতে থাকেন। ব্রিটেনের তোষণনীতি: ব্রিটেনের টোরি মন্ত্রিসভা মনে করত রাশিয়ার সাম্যবাদকে রোধ করতে হলে নাৎসি জার্মানিকে ব্যবহার করা দরকার। এজন্য ব্রিটেন-জার্মানির শক্তি ও অস্ত্র বৃদ্ধিতে বাধা দেয়নি।তাছাড়াও ভাইমার প্রজাতন্ত্রের পতন, সাম্রাজ্যবাদী স্বার্থের সংঘাত, আদর্শগত দ্বন্দ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছিল।অতএব বলা যায়, কোনো একক কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি বরং ইউরোপের পরিবর্তিত পরিস্থিতিই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছিল।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপক কোন ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত করেছে? উক্ত যুদ্ধের কারণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

তৃণা-খবরের কাগজে পড়েছে- 'লিটলবয় ও ফ্যাটম্যান দূরপ্রাচ্যের দুটি শহরকে নিশ্চিহ্ন করে দেয়। ফলে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র আত্মসমর্পণ করে। এর আগে ওই রাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ পার্লহারবারে আক্রমণ চালায়। বিষয়টি ভয়বহ এক যুদ্ধের ঘটনা।...

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025

উত্তর

নিরাপত্তা পরিষদকে জাতিসংঘের হৃৎপিণ্ড বলা হয়।

উত্তর

Cold War বা স্নায়ুযুদ্ধ মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ যা দুটি বিরোধী মতাদর্শগত দ্বন্দ্ব থেকে উদ্ভূত। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর দুটি পরস্পরবিরোধী রাষ্ট্র জোট প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ না হয়ে পরস্পরের প্রতি যে যুদ্ধভাব বিরাজ করছিল বা সংগ্রামে লিপ্ত ছিল তাকেই স্নায়ুযুদ্ধ বা Cold War বলে অভিহিত করা হয়। মূলত যুদ্ধও নয়, শান্তিও নয়' সাধারণত এ ধরনের সম্পর্ককে স্নায়ুযুদ্ধ বলে।

উত্তর

উদ্দীপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত পাওয়া যায়।পাঠ্যবইয়ের আলোকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো ব্যাখ্যা করা হলো-ভার্সাই সন্ধির ত্রুটি: ভার্সাই সন্ধির দ্বারা জার্মানিকে চিরতরে পঙ্গু করে রাখার ব্যবস্থাা করা হয়। তাই জার্মানবাসী ভার্সাই সন্ধির নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য উদগ্রীব হয়ে যায়।হিটলারের উত্থান: ১৯৩৩ সালে হিটলার জার্মানির শাসনক্ষমতা লাভ করেন। হিটলার ছিলেন 'উগ্র জাতীয়তাবাদী। তিনি জার্মানবাসীকে ভার্সাই সন্ধির বিরুদ্ধে নিয়ে গিয়ে জার্মানিকে ইউরোপের শ্রেষ্ঠ দেশে পরিণত করার স্বপ্ন দেখতে থাকেন। ব্রিটেনের তোষণনীতি: ব্রিটেনের টোরি মন্ত্রিসভা মনে করত রাশিয়ার সাম্যবাদকে রোধ করতে হলে নাৎসি জার্মানিকে ব্যবহার করা দরকার। এজন্য ব্রিটেন-জার্মানির শক্তি ও অস্ত্র বৃদ্ধিতে বাধা দেয়নি।তাছাড়াও ভাইমার প্রজাতন্ত্রের পতন, সাম্রাজ্যবাদী স্বার্থের সংঘাত, আদর্শগত দ্বন্দ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছিল।অতএব বলা যায়, কোনো একক কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়নি বরং ইউরোপের পরিবর্তিত পরিস্থিতিই দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অবশ্যম্ভাবী করে তুলেছিল।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত। এ যুদ্ধে অংশগ্রহণ করে ৬১টি দেশ, যেখানে ১৭০ কোটি মানুষ বাস করত। ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কেবল ইউরোপেই যুদ্ধজনিত ক্ষতির পরিমাণ ছিল ১৬ হাজার কোটি ডলার। যুদ্ধরত দেশসমূহের প্রত্যক্ষ সাময়িক ব্যয় ছিল তাদের জাতীয় আয়ের ৬০-৭০ শতাংশ। সব মিলিয়ে নিহত হয় ৫ কোটিরও বেশি লোক। যুদ্ধের পর মোট ১১টি রাষ্ট্রে সমাজতন্ত্রের যাত্রা শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব উপনিবেশ ব্যবস্থা গভীর সংকটে পড়ে, শুরু হয় উপনিবেশবাদবিরোধী জাতীয় মুক্তি সংগ্রাম। পৃথিবীতে গণতান্ত্রিক শক্তির উত্থান নতুনভাবে শুরু হতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগে আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা ফেলে। এই বোমার ক্ষতিকর ফল জাপানের ওই অঞ্চলের মানুষ এখনো ভোগ করছে।উদ্দীপকে বর্ণিত যুদ্ধে প্রায় ৬১টি দেশ অংশগ্রহণ করে। এটি মানবসভ্যতার সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করে। তাই বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।