উদ্দীপকে কোন ব্যক্তিদ্বয়ের কথা বলা হয়েছে? তাদের উত্থান ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে এডলফ হিটলার ও বেনিতো মুসোলিনীর কথা বলা হয়েছে।এডলফ হিটলার ছিলেন জার্মানির নাৎসি নেতা ও স্বৈরাচারী শাসক। সাধারণ সৈনিক হিসেবে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে অসামান্য বীরত্ব ও সাহসিকতা প্রদর্শন করে সেনাবাহিনীর উচ্চ পদে সমাসীন হন। ১৯৩৩ সালে জার্মানির শাসন ক্ষমতা দখল করার পর কর্তৃত্বপরায়ণ হয়ে উঠেন। ১৯৩৪ সালে জার্মানির প্রেসিডেন্ট ও চ্যান্সেলর উভয় পদই দখল করেন। এভাবে তিনি বিরোধী সকল মতাদর্শের মানুষ ও দলের কবর রচনা করেন। অনুরূপভাবে বেনিতো মুসোলিনী ছিলেন ইতালির ফ্যাসিবাদের নেতা,ও স্বৈরাচারী শাসক। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করেন। তিনি সমাজতন্ত্রী দলে যোগ দিয়ে 'আভান্তি' নামক পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করে। ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মিলান শহরে যুদ্ধফেরত বেকার সেনা এবং বেকার যুবকদের নিয়ে তিনি আধা সামরিক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। তিনি এর নাম দেন ফ্যাসিস্ট। ১৯২২ সালে তিনি ইতালি প্রধানমন্ত্রী হন এবং হিটলারের অনুরূপ বিরোধী দল মতাদর্শের সকল মানুষের কবর রচনা করেন।সুতরাং বলা যায়, উদ্দীপকে পাঠ্যবইয়ের হিটলার ও মুসোলিনীর কথা বলা হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ব্যক্তিদ্বয়ের কথা বলা হয়েছে? তাদের উত্থান ব্যাখ্যা কর।
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর