'এক জাতি, এক রাষ্ট্র ও এক নেতা' তত্ত্বটি তৎকালিন ইউরোপীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলেছিল? বিশ্লেষণ কর।
উত্তর: 'এক জাতি, এক রাষ্ট্র ও এক নেতা' তত্ত্বটি তৎকালীন ইউরোপের রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলেছিল। নাৎসিবাদ ফ্যাসিবাদেরই জার্মান সংস্করণ। জার্মান ন্যাশনাল সোস্যালিস্ট পার্টি ফ্যাসিবাদের আদর্শ, কর্মপদ্ধতি, উদ্দেশ্য ও স্বরূপকে আরও হিংস্রভাবে ধারণ করার মাধ্যমে গোটা জার্মান সমাজ, রাষ্ট্র ও জনগোষ্ঠীকে ব্যবহার করেছিল। তাদের স্লোগান ছিল 'এক জাতি, এক রাষ্ট্র ও এক নেতা'। উক্ত ভাবাদর্শের প্রধান ব্যক্তি তিনিই, সেই রাষ্ট্রের তিনিই ফুয়েরার। হিটলারের রচিত Mein kampf আত্মকথামূলক বই হলেও এতেই তিনি জার্মান জাতিকে উত্তেজিত করার মাধ্যমে তাদের হারানো গৌরব এবং পৃথিবীর অপরাপর জাতিগুলোর প্রতিশোধ গ্রহণের পথ উল্লেখ করেন। নাৎসি বাহিনী শুধুমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় ছিল। হিটলার ও নাৎসিবাদের সকল কর্মকান্ডের উদ্দেশ্য ছিল অপরাপর দেশগুলোর সাথে যুদ্ধাবস্থা তৈরি করা। ভার্সাই চুক্তি লঙ্ঘন করে রাইন অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি, জাপানের সাথে কমিন্টার্ন বিরোধী অক্ষশক্তি গঠন, মিউনিক চুক্তি স্বাক্ষর, অস্ট্রিয়া, চেক ও পোল্যান্ড দখল করে অবশেষে ১৯০৯ সালের যুদ্ধকে মহাযুদ্ধে রূপান্তরিত করা হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
'এক জাতি, এক রাষ্ট্র ও এক নেতা' তত্ত্বটি তৎকালিন ইউরোপীয় রাজনীতিতে …
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর