উক্ত নেতার উগ্রবাদী কর্মপন্থা কী বিশ্বকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল? আলোচনা কর।
উত্তর: হ্যাঁ, উক্ত নেতার উগ্রবাদী কর্মপন্থা বিশ্বকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিস শান্তি সম্মেলন প্রকৃত অর্থে ইউরোপে শান্তি আনতে পারেনি। জার্মানির জোরপূর্বক চাপিয়ে দেওয়া ভার্সাই চুক্তির অপমানজনক শর্তগুলোকে সামনে রেখে আরেকটি বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে তারা। ইতিহাস জয়ীর পক্ষে, পরাজিত শক্তির ক্ষেত্রে সবকিছু হয় নেতিবাচক এ কথাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে সর্বপ্রথম মহাসত্য। বিশেষ করে প্রচলিত ইতিহাসে জার্মান নেতা হিটলার ও জার্মানির ভূমিকা কে এভাবেই দেখা যায়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে অনেকগুলো চুক্তির পাশাপাশি এমন কয়েকটি শর্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হয় যা জার্মানির ভবিষ্যৎ ভাগ্যলিপিতে কালিমা লেপন করে । একের পর এক সরকার পরিবর্তন হলেও জার্মানির মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। এ সময় সরকারের বিভিন্ন দুর্বলতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে আপোষকামী সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি বাহিনী। নাৎসি নেতারা জার্মানির মানুষকে বুঝিয়ে বৈপ্লবিক অবস্থানে নিয়ে যায়। হিটলার উগ্রকামী শাসক ছিলেন। সে তার বাচনগুনে সবার কাছে জনপ্রিয়তা লাভ করে। জনগণকে বোঝানো হয় যুদ্ধই জীবন। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসে হিটলারের নাৎসি পার্টি। গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এলেও অল্প দিনের মধ্যে পুরোপুরি স্বৈরতান্ত্রিক কাঠামোয় জার্মানির শাসনব্যবস্থা ঢেলে সাজান। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিই জার্মানি কাটিয়ে উঠতে পারেনি। তার উপর ১৯৩৯ সালে পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেন। যার মাশুল গুনতে হয়েছে পুরো ইউরোপকে। এর ভয়াবহতায় সাক্ষী হয়ে আজও আছে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত নেতার উগ্রবাদী কর্মপন্থা কী বিশ্বকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দি…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর