উদ্দীপকে কোন নেতার কথা বলা হয়েছে এবং উক্ত নেতার উত্থানের কারণগুলো তুলে ধরো।
উত্তর: উদ্দীপকে এডলফ হিটলারের কথা বলা হয়েছে। তার উত্থানের কারণগুলো তুলে ধরা হলোঃ জার্মান নাৎসিবাদের জনক এডলফ হিটলারের জন্ম ১৮৯৯ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল। তার পিতা এলোয় হিটলার ছিলেন অস্ট্রীয় সরকারের একজন ছোট কর্মচারী। ১৩ বছর বয়সে হিটলার পিতাকে হারান। ভিয়েনায় থাকাকালীন তার মধ্যে উগ্র জাতীয়তাবাদ, গণতন্ত্র বিরোধী ভাবধারা, ইহুদিদের সম্পর্কে অহেতুক ঘৃণা জন্ম নেয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার তাতে যোগদান করেন। যুদ্ধে দক্ষতার কারণে তিনি ল্যান্স কর্পোরাল পদে উন্নীত হন। যুদ্ধ পরাজয়ের গ্লানিকে হিটলার প্রতিশোধ গ্রহণের বোধ দিয়ে গ্রহণ করেছিলেন। ভার্সাই চুক্তির একপাক্ষিক মিমাংসা হিটলার মেনে নিতে পারেন নি। সেকারণে ভার্সাই চুক্তিকে তিনি ক্রোধ দিয়ে দেখেছিলেন। যোগদান করেছিলেন নবগঠিত জার্মান ন্যাশনাল সোস্যালিস্ট পার্টিতে। অচিরেই তিনি হলেন পার্টির ফুয়েরার। তার নেতৃত্বেই নাৎসি পার্টি জার্মান রাষ্ট্র দখল করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি পার্টি নৃশংসতম হত্যাযজ্ঞ পরিচালনা করে। তার রচিত 'Mein kampf [গণিত] নাৎসিবাদের বাইবেল রূপে পরিগণিত হয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন নেতার কথা বলা হয়েছে এবং উক্ত নেতার উত্থানের কারণগুলো ত…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর