উক্ত নেতার উত্থান বিশ্ব নেতৃবৃন্দকে আতঙ্কগ্রস্ত করে তুলেছিল- তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত নেতা অর্থাৎ হিটলারের উত্থান বিশ্ব নেতৃবৃন্দকে আতঙ্কগ্রস্ত করে তুলেছিল। হিটলারের মূল লক্ষ্য ছিল ভার্সাই সন্ধির অভিশাপ থেকে জার্মান জাতিকে মুক্ত করে আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। নাৎসি তত্ত্বে বলা হয়েছিল জার্মানরা আর্য জাতির বংশধর। আর্যদের মধ্যে নর্ডিকগণ'ই শ্রেষ্ঠ। সুতরাং 'নর্ডিক' আর্য হওয়ার কারণে জার্মান জাতির দায়িত্বই হলো বিশ্বকে পদানত করে শাসন করা। এভাবে নাৎসিরা উগ্র জার্মান জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে প্রথম বিশ্বযুদ্ধে তার পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। ১৯৩০ সালে জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ পরিত্যাগ করে। অতঃপর হিটলার ভার্সাই সন্ধি লঙ্ঘন করে ফ্রান্সের নিকট তার আলসাম ও লোরেন, সার অঞ্চল এবং পোল্যান্ডের নিকট 'ডানজিগ বন্দর ও পোলিশ করিডোর ফেরত চান। ১৯৩৬ সালে হিটলার রাইনল্যান্ড দখল করে নেন। একই বছর হিটলার 'রোম-বার্লিন' চুক্তি করে আবিসিনিয়ায় ইতালীয় যুদ্ধকে সমর্থন জানায়। একই বছর নভেম্বরে হিটলার জাপানের সাথে কমিউনিস্টবিরোধী চুক্তির মাধ্যমে ইতালি- জার্মানি-জাপান ত্রিশক্তি জোট গড়ে তোলেন যা ইতিহাসে অক্ষশি নামে পরিচিত। অতঃপর হিটলার চেকোস্লোভাকিয়ার 'সুদেতেন অঞ্চলের দিকে নজর দেন। এ জেলাতে সাড়ে তিন মিলিয়ন জার্মান অধিবাসী ছিল সংখ্যাগরিষ্ঠ। হিটলারের নির্দেশে নাৎসিরা জার্মান-চেক সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এ অজুহাতে জার্মানি সুদেতেন অঞ্চল দখল করে নেয়। এভাবে হিটলারের নেতৃত্বে জার্মান বাহিনী একে একে ভার্সাই সন্ধি লঙ্ঘন করে প্রথম বিশ্বযুদ্ধ-পূর্ববর্তী জার্মান সীমানার প্রায় সমস্ত অঞ্চল পুনরাধিকার করতে সক্ষম হয়। জার্মানি পোল্যান্ডের দিকে নজর দেয়। পোল্যান্ড আক্রমণের পূর্বে হিটলার একের পর এক কৌশলী নীতি প্রয়োগ করে রাশিয়াকে পশ্চিমা মিত্রদের নিকট থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। অতঃপর ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর হিটলার জার্মান বাহিনীকে পোল্যান্ড আক্রমণের নির্দেশ দিলে ওই বছরই ৩ সেপ্টেম্বর ইঙ্গ-ফরাসি বাহিনী জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অতএব বলা যায়, হিটলারের উত্থান বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত নেতার উত্থান বিশ্ব নেতৃবৃন্দকে আতঙ্কগ্রস্ত করে তুলেছিল- তোমার …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর