শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত নেতার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল রয়েছে? বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত নেতার সাথে আমার পাঠ্যবইয়ের নেতা এডলফ হিটলার মিল রয়েছে। এডলফ হিটলার ১৯২৩ সালে বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করেন। প্রখ্যাত জার্মান সেনাপতি লুডেনডর্ফও এ ক্ষমতা দখলের চেষ্টায় যোগ দিয়েছিলেন। তাদের এ অভ্যুত্থান ব্যর্থ হয়। হিটলার পাঁচ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হলেও নয় মাস পরে তাকে মুক্তি দেওয়া হয়। কারাবাসের সময়ই তার জীবনী মেইন ক্যামফ (Mein Kampt) রচিত হয়। এ গ্রন্থের প্রধান উপজীব্য বিষয় হলো নাৎসিবাদ। গ্রন্থটিতে নাৎসি দলের মহাদর্শ প্রকাশিত হয়েছে। নাৎসিদের কাছে প্রশ্নটি ছিল বাইবেলের মতো। ১৯২৯ সালের মন্দা নাৎসি দলের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার এক নতুন যুগ এনে দিল। এসময় হিটলার ইয়ং পরিকল্পনার বিরুদ্ধে অভিযানের জন্য জাতীয়তাবাদী হুগেনবের্গের সঙ্গে একটি চুক্তি করেন। ফলে হিটলারের পক্ষে দেশের সকল মানুষের কাছে পৌঁছানো সম্ভব হলো। সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির ব্যর্থতার জন্য হিটলার নিরবচ্ছিন্ন প্রচার ও গণআন্দোলন চালাতে লাগলেন। নির্বাচনে নাৎসিদের সংখ্যা বাড়তে লাগল। ১৯৩০ সালের নির্বাচনে নাৎসিরা ৬,০০০,০০০ মিলিয়ন ভোট পেল। সংসদে তারা দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হলো। উদ্দীপকে এক নেতা শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করতে যেয়ে ব্যর্থ হয়। বিচারে তার জেল হয়। জেলখানায় তিনি একটি বই লিখেন যা তার দলের বাইবেল হিসেবে খ্যাত। তাই বলা যায়, উদ্দীপকের নেতার সাথে আমার পাঠ্যবইয়ের হিটলারের মিল রয়েছে।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত নেতার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল রয়েছে…

উদ্দীপক

শক্তিপ্রয়োগের মাধ্যমে এক নেতা ক্ষমতা দখল করতে গিয়ে ব্যর্থ হন। বিচারে তাঁর কয়েক বছর জেল হয়। জেলখানায় অবস্থানকালেই তিনি এক বিখ্যাত গ্রন্থ রচনা করেন যা একটি দলের বাইবেল হিসেবে বিবেচিত হয়।

ঢাকা কলেজ · 2024

উত্তর

'ফ্যাসিও' শব্দের অর্থ হলো 'বল' বা 'শক্তি'।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালের ১০ ফেব্রুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি আন্তর্জাতিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়, যা ইতিহাসে প্যারিস শান্তিচুক্তি হিসেবে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালি, রোমানিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, ফিনল্যান্ডের মতো তুলনামূলকভাবে ছোট ও দুর্বল রাষ্ট্রগুলোর সাথে শান্তিচুক্তির বিষয়ে আলোচনা করে। এ শান্তিচুক্তিতে অন্তর্ভুক্ত ছিল যুদ্ধের ক্ষতিপুরণ, সংখ্যালঘুদের অধিকার এবং ঔপনিবেশিক সাম্রাজ্যের অবসানসহ বিভিন্ন আঞ্চলিক সমন্বয় সাধনের প্রতিশ্রুতি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নেতার সাথে আমার পাঠ্যবইয়ের নেতা এডলফ হিটলার মিল রয়েছে। এডলফ হিটলার ১৯২৩ সালে বলপ্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করেন। প্রখ্যাত জার্মান সেনাপতি লুডেনডর্ফও এ ক্ষমতা দখলের চেষ্টায় যোগ দিয়েছিলেন। তাদের এ অভ্যুত্থান ব্যর্থ হয়। হিটলার পাঁচ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হলেও নয় মাস পরে তাকে মুক্তি দেওয়া হয়। কারাবাসের সময়ই তার জীবনী মেইন ক্যামফ (Mein Kampt) রচিত হয়। এ গ্রন্থের প্রধান উপজীব্য বিষয় হলো নাৎসিবাদ। গ্রন্থটিতে নাৎসি দলের মহাদর্শ প্রকাশিত হয়েছে। নাৎসিদের কাছে প্রশ্নটি ছিল বাইবেলের মতো। ১৯২৯ সালের মন্দা নাৎসি দলের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার এক নতুন যুগ এনে দিল। এসময় হিটলার ইয়ং পরিকল্পনার বিরুদ্ধে অভিযানের জন্য জাতীয়তাবাদী হুগেনবের্গের সঙ্গে একটি চুক্তি করেন। ফলে হিটলারের পক্ষে দেশের সকল মানুষের কাছে পৌঁছানো সম্ভব হলো। সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতির ব্যর্থতার জন্য হিটলার নিরবচ্ছিন্ন প্রচার ও গণআন্দোলন চালাতে লাগলেন। নির্বাচনে নাৎসিদের সংখ্যা বাড়তে লাগল। ১৯৩০ সালের নির্বাচনে নাৎসিরা ৬,০০০,০০০ মিলিয়ন ভোট পেল। সংসদে তারা দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হলো। উদ্দীপকে এক নেতা শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করতে যেয়ে ব্যর্থ হয়। বিচারে তার জেল হয়। জেলখানায় তিনি একটি বই লিখেন যা তার দলের বাইবেল হিসেবে খ্যাত। তাই বলা যায়, উদ্দীপকের নেতার সাথে আমার পাঠ্যবইয়ের হিটলারের মিল রয়েছে।

উত্তর

উক্ত নেতা অর্থাৎ হিটলারের উত্থান বিশ্ব নেতৃবৃন্দকে আতঙ্কগ্রস্ত করে তুলেছিল। হিটলারের মূল লক্ষ্য ছিল ভার্সাই সন্ধির অভিশাপ থেকে জার্মান জাতিকে মুক্ত করে আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। নাৎসি তত্ত্বে বলা হয়েছিল জার্মানরা আর্য জাতির বংশধর। আর্যদের মধ্যে নর্ডিকগণ'ই শ্রেষ্ঠ। সুতরাং 'নর্ডিক' আর্য হওয়ার কারণে জার্মান জাতির দায়িত্বই হলো বিশ্বকে পদানত করে শাসন করা। এভাবে নাৎসিরা উগ্র জার্মান জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে প্রথম বিশ্বযুদ্ধে তার পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। ১৯৩০ সালে জার্মানি জাতিপুঞ্জের সদস্যপদ পরিত্যাগ করে। অতঃপর হিটলার ভার্সাই সন্ধি লঙ্ঘন করে ফ্রান্সের নিকট তার আলসাম ও লোরেন, সার অঞ্চল এবং পোল্যান্ডের নিকট 'ডানজিগ বন্দর ও পোলিশ করিডোর ফেরত চান। ১৯৩৬ সালে হিটলার রাইনল্যান্ড দখল করে নেন। একই বছর হিটলার 'রোম-বার্লিন' চুক্তি করে আবিসিনিয়ায় ইতালীয় যুদ্ধকে সমর্থন জানায়। একই বছর নভেম্বরে হিটলার জাপানের সাথে কমিউনিস্টবিরোধী চুক্তির মাধ্যমে ইতালি- জার্মানি-জাপান ত্রিশক্তি জোট গড়ে তোলেন যা ইতিহাসে অক্ষশি নামে পরিচিত। অতঃপর হিটলার চেকোস্লোভাকিয়ার 'সুদেতেন অঞ্চলের দিকে নজর দেন। এ জেলাতে সাড়ে তিন মিলিয়ন জার্মান অধিবাসী ছিল সংখ্যাগরিষ্ঠ। হিটলারের নির্দেশে নাৎসিরা জার্মান-চেক সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি করলে এ অজুহাতে জার্মানি সুদেতেন অঞ্চল দখল করে নেয়। এভাবে হিটলারের নেতৃত্বে জার্মান বাহিনী একে একে ভার্সাই সন্ধি লঙ্ঘন করে প্রথম বিশ্বযুদ্ধ-পূর্ববর্তী জার্মান সীমানার প্রায় সমস্ত অঞ্চল পুনরাধিকার করতে সক্ষম হয়। জার্মানি পোল্যান্ডের দিকে নজর দেয়। পোল্যান্ড আক্রমণের পূর্বে হিটলার একের পর এক কৌশলী নীতি প্রয়োগ করে রাশিয়াকে পশ্চিমা মিত্রদের নিকট থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। অতঃপর ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর হিটলার জার্মান বাহিনীকে পোল্যান্ড আক্রমণের নির্দেশ দিলে ওই বছরই ৩ সেপ্টেম্বর ইঙ্গ-ফরাসি বাহিনী জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অতএব বলা যায়, হিটলারের উত্থান বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল ।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।