"যুদ্ধে পরাজয়ের পরিণতি উক্ত রাষ্ট্রটিতে বিপর্যয় ডেকে এনেছিল"- উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: "যুদ্ধে পরাজয়ের পরিণতি উক্ত রাষ্ট্রটিতে অর্থাৎ জামানিতে বিপর্যয় ডেকে এনেছিল"- উক্তিটি যথার্থ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর মিত্রশক্তি জার্মানির নিকট থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করে। মিত্রশক্তি জার্মানিকে ছিন্নভিন্ন করে ফেলে এবং নিজেদের মধ্যে ভাগ করে নেয়। পূর্ব জার্মানিতে রাশিয়া এবং পশ্চিম জার্মানিতে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এ বিভাজন জার্মানবাসীর জীবনে বিপর্যয় ডেকে এনেছিল। কেননা, সমাজতন্ত্র ও ধনতন্ত্রের প্রতিযোগিতা ও দ্বন্দ্ব এবং এর ফলে সৃষ্ট বার্লিন দেয়াল জার্মানির জীবনকে দুঃসহ করে তুলেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জার্মানির বিচারের জন্য নুরেমবার্গে একটি আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হয়। এখানে জার্মান যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি একটি ধ্বংস সম্মুখ রাষ্ট্রে পরিণত হয়। পরিশেষে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় জার্মানির জন্য বিপর্যয় ডেকে এনেছিল। প্রথম বিশ্বযুদ্ধের ক্ষত শুকাতে না শুকাতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার রক্ত ঝরায়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
"যুদ্ধে পরাজয়ের পরিণতি উক্ত রাষ্ট্রটিতে বিপর্যয় ডেকে এনেছিল"- উত্তর…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর