শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত জামিলের কার্যক্রম তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তির কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত জামিলের কার্যক্রম আমার পাঠ্যবইয়ের এডলফ হিটলারের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি হিটলার জার্মানির শাসনভার গ্রহণ করার পর স্বৈরাচারী হয়ে উঠেন। তিনি ১৯৩৪ সালে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর দুটি পদই দখল করেন। তিনি ছিলেন জার্মান নাৎসিবাদের তাত্ত্বিক ও প্রায়োগিক নেতা। 'তিনি ক্রমশ বিরোধী দলগুলোর কবর রচনা করেন। তার সরকার বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করে। গোয়েরিং, পল, যোসেফ গোয়েবেলস, হেইনরিখ হিমলার, হেস, বোয়েম প্রমুখ জার্মানিতে চরম একনায়কতন্ত্র ও নাৎসিবাদ প্রতিষ্ঠা করতে হিটলারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। তারা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা ধরনের দমন নিপীড়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বন্দি শিবির খোলা হয়। তার বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগে অনেক মানুষকে হত্যা করা হয়। তিনি গোস্টাপো নামক গোপন পুলিশ বাহিনী গঠন করেন। এই বাহিনী দ্বারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে দেন। সরকার বিরোধী সকল পত্র-পত্রিকা বন্ধ করে দেন। সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেন। অনেক কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীকে দেশ ত্যাগে বাধ্য করেন। শুধুমাত্র তার রচিত মেইন ক্যাম্ফ (Mein Kampf) যা নাৎসিবাদের বাইবেল হিসেবে খ্যাত এই বইটি বাদে সকল বইপত্র পুড়িয়ে দেন। হিটলার বিরোধী কোনো শিক্ষিত মানুষের পক্ষে জার্মানিতে বসবাস করা কঠিন হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত জামিলের কার্যক্রম আমার পাঠ্যবইয়ের এডলফ হিটলারের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। আরহিটলারের স্বৈরাচারী কর্মকাণ্ড ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত জামিলের কার্যক্রম তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তির কার…

উদ্দীপক

অতি দরিদ্র একটি পরিবারে জন্ম নিয়েও জামিল রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি একনায়কতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার গৃহীত রাজনৈতিক আদর্শ ছিল স্বৈরাচারী। বিতর্কিত এই রাষ্ট্রনায়কের গৃহীত কার্যক্রমের প্রভাব একটি ধ্বংসাত্মক যুদ্ধের সূচনা করে। অবশেষে আত্মহত্যার মাধ্যমে তার জীবনাবসান ঘটে।

Mymensingh · 2025

উত্তর

১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জার্মানি ও ইতালির মধ্যে পরস্পর সহযোগিতাভিত্তিক যে চুক্তি সম্পাদিত হয়েছিল, তাই আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে অক্ষশক্তি চুক্তি নামে পরিচিত। মূলত এটি ছিল কমিউনিস্টবিরোধী চুক্তি। তবে কমিউনিস্টবিরোধী চুক্তি হলেও এটিকে মিত্রশক্তির বিরুদ্ধে সামরিক জোটও বলা যেতে পারে। ইউরোপীয় রাষ্ট্রবর্গের দুর্বলতা ও তাদের পারস্পরিক দুর্বলতার সুযোগে সাম্যবাদের বিরুদ্ধে ১৯৩৬ সালে জার্মানি ও জাপান কমিউনিস্টবিরোধী চুক্তিতে আবদ্ধ হয়। পরবর্তী বছর ১৯৩৭ সালে ইতালি এ চুক্তিতে যোগ দেয়। এর ফলেই রোম-বার্লিন-টোকিও চুক্তির উদ্ভব হয়। এ চুক্তি ইউরোপে নতুন শক্তিসাম্য গড়ে তোলে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জামিলের কার্যক্রম আমার পাঠ্যবইয়ের এডলফ হিটলারের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি হিটলার জার্মানির শাসনভার গ্রহণ করার পর স্বৈরাচারী হয়ে উঠেন। তিনি ১৯৩৪ সালে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর দুটি পদই দখল করেন। তিনি ছিলেন জার্মান নাৎসিবাদের তাত্ত্বিক ও প্রায়োগিক নেতা। 'তিনি ক্রমশ বিরোধী দলগুলোর কবর রচনা করেন। তার সরকার বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করে। গোয়েরিং, পল, যোসেফ গোয়েবেলস, হেইনরিখ হিমলার, হেস, বোয়েম প্রমুখ জার্মানিতে চরম একনায়কতন্ত্র ও নাৎসিবাদ প্রতিষ্ঠা করতে হিটলারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। তারা বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নানা ধরনের দমন নিপীড়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। দেশের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বন্দি শিবির খোলা হয়। তার বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগে অনেক মানুষকে হত্যা করা হয়। তিনি গোস্টাপো নামক গোপন পুলিশ বাহিনী গঠন করেন। এই বাহিনী দ্বারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ করে দেন। সরকার বিরোধী সকল পত্র-পত্রিকা বন্ধ করে দেন। সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করেন। অনেক কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীকে দেশ ত্যাগে বাধ্য করেন। শুধুমাত্র তার রচিত মেইন ক্যাম্ফ (Mein Kampf) যা নাৎসিবাদের বাইবেল হিসেবে খ্যাত এই বইটি বাদে সকল বইপত্র পুড়িয়ে দেন। হিটলার বিরোধী কোনো শিক্ষিত মানুষের পক্ষে জার্মানিতে বসবাস করা কঠিন হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে বর্ণিত জামিলের কার্যক্রম আমার পাঠ্যবইয়ের এডলফ হিটলারের কার্যক্রমের সাথে সাদৃশ্যপূর্ণ। আরহিটলারের স্বৈরাচারী কর্মকাণ্ড ছিল খুবই নিষ্ঠুর প্রকৃতির।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ব্যক্তি হলেন এডলফ হিটলার। নিচে এডলফ হিটলারের রাজনৈতিক আদর্শ বিশ্লেষণ করা হলো- এডলফ হিটলার বিশ্ব ইতিহাসে এক বিস্ময়কর নাম। যে নামের সাথে জার্মানির সম্পর্ক আজও মিশে আছে। তিনি ছিলেন নাৎসিবাদের প্রবর্তক। উনবিংশ শতাব্দীতে গণতন্ত্রের জয়জয়কার অবস্থা যে অপ্রতিহত গতিতে চলছিল হিটলার ও তার নাৎসি দল সে গণতন্ত্রকে ধ্বংসের কাজে লিপ্ত হয়। আর এ কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। হিটলার নাৎসিবাদের মাধ্যমে এমন এক শাসনব্যবস্থা প্রবর্তন করেন যেখানে রাষ্ট্র সমাজজীবনের সর্বেসের্বা ও চরম ক্ষমতার অধিকারী মনে করা হয়। মূলত হিটলার এক হিংস্র ধ্বংসাত্মক স্বৈরশাসনের সৃষ্টি করে। যে কারণে জার্মানিতে সাম্য, স্বাধীনতা ও গণতন্ত্র অনেক বেশি লাঞ্ছিত ও পদদলিত হয়। হিটলারের মতে, জার্মান জাতিই হচ্ছে সৃষ্টিকর্তার একমাত্র মনোনীত জাতি এবং বিশ্বকে শাসন করার দায়িত্ব দিয়েই সৃষ্টিকর্তা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। হিটলারের কর্মকান্ডে তাই 'জোর যার মুল্লুক তার' নীতি লক্ষ করা যায়। তিনি ১৯৩৩ সালে ক্ষমতায় এসে নিরঙ্কুশ একনায়কত্ব প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। ১৯৩৪ সালে তিনি প্রেসিডেন্টের ক্ষমতাও লাভ করেন। হিটলার স্বৈরাচার ও সাফল্যের যোগে জার্মানবাসীকে ভাষণ দ্বারা সম্মোহীত করে ৯০ শতাংশ ভোট প্রাপ্তির মাধ্যমে জার্মানির প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। হিটলার জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি থেকে মুক্ত করতে - গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করেন এবং এ যুদ্ধের' মাধ্যমে তিনি বিশ্বকে ধ্বংসস্তূপে পরিণত করেন। আর জার্মানিকে আবারও ভীষণ লজ্জার ভেতরে রেখে যান।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।