তাদের গৃহীত পদক্ষেপ শুধুমাত্র নেতিবাচক ছিল না, - ইতিবাচকও ছিল- তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের বর্ণিত চরিত্রের সাথে আমার পাঠ্যবইয়ের হিটলার ও মুসোলিনী চরিত্রদ্বয়ের মিল পাওয়া যায়। কেননা উদ্দীপকের মতো হিটলার ও মুসোলিনী ছিলেন একই প্রকার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তাদের গৃহীত পদক্ষেপগুলো ছিল মূলত স্বৈরাচারী ও মানবতার জন্য ক্ষতিকর। তারপরও হিটলার ও মুসোলিনীর গৃহীত পদক্ষেপের কিছু ইতিবাচক দিক ছিল। যেমন- হিটলার ও মুসোলিনীর শাসনকালের কিছু ইতিবাচক পদক্ষেপ লক্ষ করা যায়। ক্ষমতা দখল করে হিটলার জার্মানিতে শৃঙ্খলা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, অবকাঠামোগত উন্নয়ন সাধন করেন, কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করেন, বিজ্ঞান ও উদ্ভাবনে ভূমিকা রাখেন এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটান। তিনি জার্মানদের মধ্যে জাতীয় ঐক্য সৃষ্টি করে ভেঙে পড়া জার্মান জাতিকে আবার শক্তিশালী করে গড়ে তোলেন। অন্যদিকে, মুসোলিনী ইতালিতে রাজনৈতিক শৃঙ্খলা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, অবকাঠামোগত উন্নয়ন ও কৃষির সংস্কার করেন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করেন রেন এবং ইতালীয়দের মধ্যে জাতীয় গৌরব ও ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা সৃষ্টি করেন। পরিশেষে বলা যায়, হিটলার ও মুসোলিনীর গৃহীত পদক্ষেপের কিছু ইতিবাচক দিক থাকলেও তাদের স্বৈরাচারী নীতি, দমননীতি ও আগ্রাসী যুদ্ধনীতি মানবজাতির জন্য ভয়াবহ ক্ষতি বয়ে এনেছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তাদের গৃহীত পদক্ষেপ শুধুমাত্র নেতিবাচক ছিল না, - ইতিবাচকও ছিল- তোমা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর