উদ্দীপকে বর্ণিত ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী কোন রাষ্ট্রের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী জার্মানি রাষ্ট্রের সাথে সম্পর্কিত। ১৯১৯ সালের ভার্সাই সন্ধির অপমানজনক শর্তের ফলে জার্মান জাতিকে পুরো বিশ্বের জাতীয়তাবাদীদের নিকট খাটো করে উপস্থাপন করা হয়। যা পরবর্তী হিটলারের রাজনৈতিক ক্ষমতা দখলের প্রধান এজেন্ডা হিসেবেই দেখা দেয়। এক কথায় যাকে আমরা জার্মানির উগ্র জাতীয়তাবাদী স্পৃহা বলতে পারি। বিশেষজ্ঞদের ধারণা, ভার্সাই সন্ধির (১৯১৯ খ্রি.) মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। এ সন্ধিতে পরাজিতের প্রতি শ্রদ্ধা প্রদর্শিত হয়নি। বরং পরাজিত জার্মানিকে চিরতরে পঙ্গু করে ফেলার জন্য অপমানজনক সব শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। এর ফলে জার্মান জাতীয়তাবাদী দলগুলো 'জার্মান জাতিকে এ কথা বোঝাতে সক্ষম হয় যে, ভার্সাই সন্ধি ভঙ্গ না করলে জার্মান জাতির কলঙ্ক মোচন হবে না। ফলে জার্মান জাতীয়তাবাদ তীব্রভাবে বিকশিত হয়। প্রতিটি জার্মান প্রতিশোধ স্পৃহায় জেগে ওঠে। যার পূরো দায় উগ্র জার্মান জাতীয়তাবাদীদেরই। সর্বোপরি বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল জার্মানি। কারণ জার্মান রাষ্ট্রনায়ক হিটলার এরূপ উগ্রতা প্রদর্শন না করলে বিশ্ব ইতিহাস হয়তো ভিন্নভাবে বর্ণনা করতে হতো।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী কোন রাষ্ট্রের স…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর