উক্ত ব্যক্তির রাজনৈতিক আদর্শ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যক্তি হলেন এডলফ হিটলার। নিচে এডলফ হিটলারের রাজনৈতিক আদর্শ বিশ্লেষণ করা হলো- এডলফ হিটলার বিশ্ব ইতিহাসে এক বিস্ময়কর নাম। যে নামের সাথে জার্মানির সম্পর্ক আজও মিশে আছে। তিনি ছিলেন নাৎসিবাদের প্রবর্তক। উনবিংশ শতাব্দীতে গণতন্ত্রের জয়জয়কার অবস্থা যে অপ্রতিহত গতিতে চলছিল হিটলার ও তার নাৎসি দল সে গণতন্ত্রকে ধ্বংসের কাজে লিপ্ত হয়। আর এ কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। হিটলার নাৎসিবাদের মাধ্যমে এমন এক শাসনব্যবস্থা প্রবর্তন করেন যেখানে রাষ্ট্র সমাজজীবনের সর্বেসের্বা ও চরম ক্ষমতার অধিকারী মনে করা হয়। মূলত হিটলার এক হিংস্র ধ্বংসাত্মক স্বৈরশাসনের সৃষ্টি করে। যে কারণে জার্মানিতে সাম্য, স্বাধীনতা ও গণতন্ত্র অনেক বেশি লাঞ্ছিত ও পদদলিত হয়। হিটলারের মতে, জার্মান জাতিই হচ্ছে সৃষ্টিকর্তার একমাত্র মনোনীত জাতি এবং বিশ্বকে শাসন করার দায়িত্ব দিয়েই সৃষ্টিকর্তা তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। হিটলারের কর্মকান্ডে তাই 'জোর যার মুল্লুক তার' নীতি লক্ষ করা যায়। তিনি ১৯৩৩ সালে ক্ষমতায় এসে নিরঙ্কুশ একনায়কত্ব প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন। ১৯৩৪ সালে তিনি প্রেসিডেন্টের ক্ষমতাও লাভ করেন। হিটলার স্বৈরাচার ও সাফল্যের যোগে জার্মানবাসীকে ভাষণ দ্বারা সম্মোহীত করে ৯০ শতাংশ ভোট প্রাপ্তির মাধ্যমে জার্মানির প্রধান হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন। হিটলার জার্মানিকে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি থেকে মুক্ত করতে - গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করেন এবং এ যুদ্ধের' মাধ্যমে তিনি বিশ্বকে ধ্বংসস্তূপে পরিণত করেন। আর জার্মানিকে আবারও ভীষণ লজ্জার ভেতরে রেখে যান।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত ব্যক্তির রাজনৈতিক আদর্শ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর