শেয়ারFacebookWhatsApp

উক্ত রাষ্ট্রনায়কের রাজনৈতিক উত্থান আলোচনা করো ।

উত্তর: উক্ত রাষ্ট্রনায়ক অর্থাৎ এডলফ হিটলারের রাজনৈতিক উত্থান ছিল বিস্ময়কর। ১৯১৯ সালে এডলফ হিটলার জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল (National Socialist German Workers Party) এর নেতা বা ফুয়েরার নির্বাচিত হন। তিনি উগ্র জাতীয়তাবাদী চেতনায় সমাজকে উদ্দীপ্ত করে তোলেন। তার পার্টি জামার্নির বৃহৎ পুঁজিপতিদের সংস্পর্শে আসে এবং সমাজতান্ত্রিক বিপ্লববিরোধী শক্তি হিসেবে কাজ শুরু করে। ১৯২৩ সালের নভেম্বর মাসে মিউনিখে হিটলার এবং তার সমর্থকগণ নির্বাচিত সরকারকে অবৈধ ঘোষণা করে একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেন। অভ্যুত্থানকারীদের অপচেষ্টা ব্যর্থ হলে তাদের জেল হয়। জেলখানাতে অবস্থানকালে নয় মাসে তিনি Mein Kampf (আমার সংগ্রাম) নামক জীবনীমূলক একটি গ্রন্থ রচনা করে তার চিন্তাধারার বিকাশ ঘটান। Mein Kampf কে নাৎসিবাদের বাইবেল বলা হয়। জার্মান সমাজ তখনও উগ্রজাতীয়তাবাদী চিন্তাকে ততটা সহজভাবে মেনে নেয়নি বলেই তার প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশ্য ১৯৩৩ সালের দিকে তার মতবাদ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়। এবং ১৯৩৪ সালে হিটলার একাধারে চ্যান্সেলর ও প্রেসিডেন্টর পদ গ্রহণ করে নিজেকে 'ফুয়েরার' ঘোষণা দেন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামান্য বেতনভুক্ত সৈনিক হতে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রের ফুয়েরার বা নেতা বনে যাওয়া হিটলারের রাজনৈতিক উত্থান সত্যিই বিস্ময়কর।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত রাষ্ট্রনায়কের রাজনৈতিক উত্থান আলোচনা করো ।

উদ্দীপক

মিস্টার 'XX^{\prime} নেতা হিসেবে বিশ্বনিন্দিত হলেও রাষ্ট্র নায়ক হিসেবে ছিলেন জননন্দিত। রাজনীতিতে তার উত্থান ছিল 'ধুমকেতুর' ন্যায়। তিনি শুধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠন করেননি উপরন্তু সংস্কারমুখী কার্যকলাপ ও শক্তিশালী পররাষ্ট্র নীতি দ্বারা দেশকে তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তিতে পরিণত করেন । তিনি নিজেকে 'ফুয়েরার' ঘোষণা করেন।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

'নাৎসি পার্টি'-র পূর্ণরূপ হলো— National Socialist German Workers Party.

উত্তর

অক্ষশক্তি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিরুদ্ধে গড়া জার্মানি- ইতালি-জাপান এর জোট। ১৯৩৬ সালের লীগ অব নেশনসের নিষেধাজ্ঞা অমান্য করে জার্মানি ইতালিকে আবিসিনীয় যুদ্ধে সমর্থন জানায়। এর ফলে জার্মানি-ইতালি সখ্য গড়ে ওঠে। অতঃপর উভয় রাষ্ট্রই কমিউনিস্ট বিরোধী চুক্তি সম্পাদন করে। এ চুক্তি পরবর্তীতে রোম-বার্লিন অক্ষ চুক্তিতে পরিণত হয়। এ চুক্তির গুরুত্ব এই যে, এ চুক্তির ফলে ইতালি- জার্মানি জোট ফ্রান্সকে বেষ্টন করে ফেলে। এ চুক্তিই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মিস্টার 'XX^{\prime} এর সাথে আমার পঠিত জার্মানির রাষ্ট্রনায়ক এডলফ হিটলারের মিল পাওয়া যায় । এডলফ হিটলার ১৮৯৯ সালে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শুল্ক বিভাগের সামান্য চাকুরে। শৈশবে হিটলার চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। কিন্তু সে চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯১৯ সালে তিনি জার্মান শ্রমিক দলে যোগ দিয়ে বাগ্মিতার জন্য অল্প সময়ে সবার নজর কাড়তে সক্ষম হন। এ সময় জার্মান শ্রমিক দলের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি ছিল না। হিটলার একটি কর্মসূচি তৈরি করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। তিনি দলের নাম পরিবর্তন করে রাখেন 'জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল'। ইংরেজিতে দলটি 'নাৎসি পার্টি' নামেই বহুল পরিচিত। ১৯৩৩ সালের নির্বাচনের পর নাৎসি দল সরকার গঠনে সক্ষম হয়। হিটলার জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। উগ্র জাতীয়তাবাদী ও বর্ণবাদী এ নেতা জার্মান জাতিকে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নেতিবাচক পথ বেছে নেন। তার হঠকারিতার পরিণতিতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। উদ্দীপকে দেখা যায়, মিস্টার 'XX^{\prime} তার দেশের রাজনীতিতে 'ধুমকেতুর ন্যায় উত্থান লাভ করে। তার যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি পুনর্গঠন না করে বিভিন্ন কার্যকলাপ ও নীতির মাধ্যমে দেশকে পরাশক্তিতে পরিণত করেন এবং নিজেকে ফুয়েরার ঘোষণা করেন। মিস্টার 'XX^{\prime} এর পরিচয় আমাদের জার্মানির রাষ্ট্রনায়ক হিটলারের কথাই মনে করিয়ে দেয়।

উত্তর

উক্ত রাষ্ট্রনায়ক অর্থাৎ এডলফ হিটলারের রাজনৈতিক উত্থান ছিল বিস্ময়কর। ১৯১৯ সালে এডলফ হিটলার জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল (National Socialist German Workers Party) এর নেতা বা ফুয়েরার নির্বাচিত হন। তিনি উগ্র জাতীয়তাবাদী চেতনায় সমাজকে উদ্দীপ্ত করে তোলেন। তার পার্টি জামার্নির বৃহৎ পুঁজিপতিদের সংস্পর্শে আসে এবং সমাজতান্ত্রিক বিপ্লববিরোধী শক্তি হিসেবে কাজ শুরু করে। ১৯২৩ সালের নভেম্বর মাসে মিউনিখে হিটলার এবং তার সমর্থকগণ নির্বাচিত সরকারকে অবৈধ ঘোষণা করে একটি অভ্যুত্থানের নেতৃত্ব দেন। অভ্যুত্থানকারীদের অপচেষ্টা ব্যর্থ হলে তাদের জেল হয়। জেলখানাতে অবস্থানকালে নয় মাসে তিনি Mein Kampf (আমার সংগ্রাম) নামক জীবনীমূলক একটি গ্রন্থ রচনা করে তার চিন্তাধারার বিকাশ ঘটান। Mein Kampf কে নাৎসিবাদের বাইবেল বলা হয়। জার্মান সমাজ তখনও উগ্রজাতীয়তাবাদী চিন্তাকে ততটা সহজভাবে মেনে নেয়নি বলেই তার প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশ্য ১৯৩৩ সালের দিকে তার মতবাদ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়। এবং ১৯৩৪ সালে হিটলার একাধারে চ্যান্সেলর ও প্রেসিডেন্টর পদ গ্রহণ করে নিজেকে 'ফুয়েরার' ঘোষণা দেন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামান্য বেতনভুক্ত সৈনিক হতে পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রের ফুয়েরার বা নেতা বনে যাওয়া হিটলারের রাজনৈতিক উত্থান সত্যিই বিস্ময়কর।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।