উদ্দীপকে উল্লিখিত মিস্টার 'X [গণিত] এর সাথে তোমার পঠিত কোন রাষ্ট্রনায়কের মিল পাওয়া যায়? উক্ত রাষ্ট্র নায়কের পরিচয় দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিস্টার 'X [গণিত] এর সাথে আমার পঠিত জার্মানির রাষ্ট্রনায়ক এডলফ হিটলারের মিল পাওয়া যায় । এডলফ হিটলার ১৮৯৯ সালে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শুল্ক বিভাগের সামান্য চাকুরে। শৈশবে হিটলার চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। কিন্তু সে চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯১৯ সালে তিনি জার্মান শ্রমিক দলে যোগ দিয়ে বাগ্মিতার জন্য অল্প সময়ে সবার নজর কাড়তে সক্ষম হন। এ সময় জার্মান শ্রমিক দলের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি ছিল না। হিটলার একটি কর্মসূচি তৈরি করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। তিনি দলের নাম পরিবর্তন করে রাখেন 'জাতীয় সমাজতান্ত্রিক জার্মান শ্রমিক দল'। ইংরেজিতে দলটি 'নাৎসি পার্টি' নামেই বহুল পরিচিত। ১৯৩৩ সালের নির্বাচনের পর নাৎসি দল সরকার গঠনে সক্ষম হয়। হিটলার জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। উগ্র জাতীয়তাবাদী ও বর্ণবাদী এ নেতা জার্মান জাতিকে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য নেতিবাচক পথ বেছে নেন। তার হঠকারিতার পরিণতিতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। উদ্দীপকে দেখা যায়, মিস্টার 'X [গণিত] তার দেশের রাজনীতিতে 'ধুমকেতুর ন্যায় উত্থান লাভ করে। তার যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি পুনর্গঠন না করে বিভিন্ন কার্যকলাপ ও নীতির মাধ্যমে দেশকে পরাশক্তিতে পরিণত করেন এবং নিজেকে ফুয়েরার ঘোষণা করেন। মিস্টার 'X [গণিত] এর পরিচয় আমাদের জার্মানির রাষ্ট্রনায়ক হিটলারের কথাই মনে করিয়ে দেয়।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মিস্টার 'X এর সাথে তোমার পঠিত কোন রাষ্ট্রনায়কের…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর