উদ্দীপকে ইঙ্গিতকৃত নেতার সাথে পাঠ্যপুস্তকের কোন নেতার মিল রয়েছে? তিনি কীভাবে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন?
উত্তর: উদ্দীপকে বর্ণিত নেতার সাথে আমার পাঠ্যবইয়ের যে ব্যক্তির মিল রয়েছে তিনি হলেন এডলফ হিটলার। বিংশ শতকের রাজনীতির ইতিহাসে এডলফ হিটলার এক সুপরিচিত নাম। তিনি ১৮৯৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শুল্ক বিভাগের সামান্য চাকুরে। তার মা ছিলেন নারী কৃষক। বাল্যকালেই পিতার মৃত্যুতে হিটলার চরম দারিদ্র্যের মধ্যে বেড়ে উঠেন। হিটলার চেয়েছিলেন একজন চিত্রশিল্পী হবেন। স্কুল জীবন সমাপ্ত করে তিনি রাজধানী ভিয়েনায় গমন করেন। কিন্তু ছবি আঁকার স্কুলে ভর্তি হতে ব্যর্থ হয়ে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে তিনি কিছুদিন প্রেসে কাজ করেন। ১৯১৯ সালে হিটলার জার্মান শ্রমিক দলে যোগ দিয়ে অল্পদিনের মধ্যেই বাগ্মিতায় এ দলের নজর কাড়তে সক্ষম হন। এ সময় জার্মানির অধিকাংশ দলের মতো জার্মান শ্রমিক দলেরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তিনি নির্দিষ্ট কর্মসূচি তৈরি করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন। সামরিক প্রশিক্ষণ এক্ষেত্রে তার সহায়ক হয়। ফলে দুই বছরের মধ্যেই এ দলের সদস্যসংখ্যা বৃদ্ধি পায়। সংগঠনও সুদৃঢ় হয়। হিটলার দলের নাম পরিবর্তন করে রাখেন জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল। সংক্ষেপে নাসি পার্টি বা নাজি পার্টি। নাৎসি পার্টির হয়ে হিটলার ১৯৩৪ সালে জার্মানির সর্বময় কর্তৃত্ব দখল করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত নেতার সাথে পাঠ্যপুস্তকের এডলফ হিটলারের সাদৃশ্য রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত নেতার সাথে পাঠ্যপুস্তকের কোন নেতার মিল রয়েছে? ত…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর