উদ্দীপকে উল্লেখিত মনিপুর ইউনিয়নের সংঘাত তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত মনিপুর ইউনিয়নের সংঘাত আমার পাঠ্যবইয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল বিশ্বের ইতিহাসে একটি ভয়াবহ যুদ্ধ। এ যুদ্ধের পেছনে নানাবিধ কারণ থাকলেও মূলত ইউরোপে আধিপত্য বিস্তারই ছিল অন্যতম প্রধান কারণ। এ যুদ্ধে বহু নগর, শহর ও জনপদ ধ্বংস হয়, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করে। এছাড়া যুদ্ধে প্রায় পাঁচ কোটিরও বেশি মানুষ নিহত হয়। এ যুদ্ধের ভয়াবহতা এত বেশি ছিল যে তা বিশ্ববিবেককে আন্দোলিত করে। এ যুদ্ধের ভয়াবহতায় ব্যথিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেন্টের উদ্যোগে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে বলা হয়েছে, মনিপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে ক্ষমতা দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও রক্তপাত হয়। এ ঘটনা দাউদ মল্লিককে বাধিত করে। তাই রক্তপাত, হানাহানি থেকে গ্রামগুলোকে রক্ষা করতে তিনি একটি শান্তিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। উদ্দীপকের এই সংঘর্ষ ও শান্তিসংঘ প্রতিষ্ঠার উদ্যোগ উপরে আলোচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাতিসংঘ প্রতিষ্ঠ কথা মনে করিয়ে দেয়। তাই বলা যায়, উদ্দীপকের সংঘাতের ঘটনা আমার পাঠ্যবইয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত মনিপুর ইউনিয়নের সংঘাত তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর