শেয়ারFacebookWhatsApp

উক্ত ফলাফল কি গণতন্ত্রমুখী ছিল? তোমার মতামত দাও ।

উত্তর: হ্যাঁ, উক্ত ফলাফল তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল গণতন্ত্রমুখী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর প্রধান ঔপনিবেশিক দেশগুলো তথা যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স ইত্যাদি অর্থনৈতিক ও সামরিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্থ হয়। যুদ্ধে দেশগুলোর জনসংখ্যা, অর্থনৈতিক শক্তি, জাতীয় মেধার ব্যাপক ক্ষয় হয়। যুদ্ধের ফলে ঔপনিবেশিক শক্তিগুলো দুর্বল হয়ে পড়লে এশিয়া আফ্রিকার অনেক পরাধীন দেশে স্বাধীনতা আন্দোলন তীব্র হয়ে ওঠে। এর ফলে ইন্দোচীনসহ এশিয়া এবং আফ্রিকার অনেক উপনিবেশ ক্রমান্বয়ে স্বাধীন হয়ে যায়। একই সাথে বিশ্বজুড়ে শুরু হয় গণতান্ত্রিক শক্তির উত্থান। ভারত, কোরিয়া, ভিয়েতনাম, বার্মা, মালয়, সিরিয়া ও লেবাননের জাতিসমূহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই তাদের মুক্তির পথ দেখতে পেয়েছিল। তাই তারা দখলদার শক্তিগুলোর বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম জোরদার করে তোলে। কেবল যুদ্ধোত্তর ১৫ বছরের মধ্যে ২২টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। তার পরের ১৫ বছরে অর্থাৎ ১৯৬০-১৯৭৫ সাল পর্যন্ত সময়ে গঠিত হয় ৬২টি স্বাধীন রাষ্ট্র। ১৯৭০-এর দশকে ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো ইতিহাসের বস্তুতে পরিণত হয়। বিশ্বের নির্যাতিত জাতিগুলোর মুক্তির যুগের সূচনা ঘটে। বিশ্বজুড়ে আলোড়ন তোলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাতের ফলে সর্বত্র উপনিবেশবিরোধী গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটতে শুরু করে। তাই বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল গণতন্ত্রমুখী ।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত ফলাফল কি গণতন্ত্রমুখী ছিল? তোমার মতামত দাও ।

উদ্দীপক

যুদ্ধের কারণে 'ক' দেশ ও তার মিত্রদের পরাজয় ঘটে। বিচার করা হয় বহু ব্যক্তির। বিভিন্ন দেশে গণতান্ত্রিক ও স্বাধীনতার চিন্তাধারা বিকশিত হয়।

ঢাকা কলেজ · 2024

উত্তর

'হয় সবটা চাই, নতুবা কিছুই চাই না' – উক্তিটি জার্মান সেনাপতি ফন মুলার-এর।

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জার্মানি ও ইতালির মধ্যে সহযোগিতা চুক্তির মাধ্যমে গঠিত জোট ইতিহাসে অক্ষশক্তি নামে খ্যাত। অক্ষশক্তি মূলত কমিউনিস্টবিরোধী চুক্তির মাধ্যমে গঠিত হলেও একে বিশ্বযুদ্ধে মিত্রশক্তির বিরুদ্ধেই সামরিক জোটও বলা যেতে পারে। ১৯৩৭, সালে ইতালি এ শক্তিজোটে যোগ দেয়। তৎকালীন ইতালির উগ্রপন্থি রাজনৈতিক মতবাদ ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনী বলেছিলেন, 'এটি এমন একটি অক্ষ যার চারদিকে শান্তির জন্য অনুপ্রাণিত ইউরোপীয় শক্তিবর্গ সহযোগিতা করতে পারে'।

উত্তর

ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল ভয়াবহতম । এ যুদ্ধের ক্ষত বিশ্ব এখনও বয়ে বেড়াচ্ছে। জাপানের হিরোশিমা ও নাগাসাকি এর জীবন্ত উদাহরণ। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং ১৯৪৫ সালে ব্যাপক ধ্বংসলীলার মধ্য দিয়ে এর পরিসমাপ্তি ঘটে। উদ্দীপকে 'ক' দেশ ও তার মিত্রদের পরাজয় বলতে জার্মানি, জাপান ও ইতালির পরাজয়কে বোঝানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের ফলে ইতিহাস থেকে ঘৃণ্য নাৎসি দলের বিলুপ্তি ঘটে। অন্যদিকে ইতালিতেও মুসোলিনীর ফ্যাসিজমের সমাধি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দুটি অপ্রচলিত আদালত বসে। জার্মানির নুরেমবার্গে যুদ্ধাপরাধীদের বিচার হয়। নুরেমবার্গ আদালতে জার্মানির যুদ্ধাপরাধীদের বিচার করা হয় এবং মোট ২১ জনের মৃত্যুদণ্ড প্রদান করা হয়। আটককৃত অবস্থায় ২ জন আত্মহত্যা করে এবং বাকি ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সাথে নাৎসি সংগঠন ও রাজনীতি নিষিদ্ধ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসাত্মক কার্যকলাপ ছিল অবর্ণনীয়। জার্মানি-ফ্রান্স, রাশিয়া ও ইংল্যান্ডের বিভিন্ন শহর ও শিল্পকারখানা ধ্বংস করেছিল। জাপান যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার উড়িয়ে দিলে আমেরিকা এর প্রতিশোধ নেওয়ার জন্য জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে আণবিক বোমা ফেলে ব্যাপক ধ্বংস ও হত্যাযজ্ঞ চালায়। এ ক্ষত জাপানের মানুষ এখনও বয়ে বেড়াচ্ছে। আলোচনা শেষে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা আজও পৃথিবীবাসীকে শিহরিত করে তোলে। হিটলারের নাৎসিবাদ ও মুসোলিনীর ফ্যাসিজমই এ যুদ্ধের জন্য দায়ী ছিল।

উত্তর

হ্যাঁ, উক্ত ফলাফল তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল গণতন্ত্রমুখী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর প্রধান ঔপনিবেশিক দেশগুলো তথা যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স ইত্যাদি অর্থনৈতিক ও সামরিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্থ হয়। যুদ্ধে দেশগুলোর জনসংখ্যা, অর্থনৈতিক শক্তি, জাতীয় মেধার ব্যাপক ক্ষয় হয়। যুদ্ধের ফলে ঔপনিবেশিক শক্তিগুলো দুর্বল হয়ে পড়লে এশিয়া আফ্রিকার অনেক পরাধীন দেশে স্বাধীনতা আন্দোলন তীব্র হয়ে ওঠে। এর ফলে ইন্দোচীনসহ এশিয়া এবং আফ্রিকার অনেক উপনিবেশ ক্রমান্বয়ে স্বাধীন হয়ে যায়। একই সাথে বিশ্বজুড়ে শুরু হয় গণতান্ত্রিক শক্তির উত্থান। ভারত, কোরিয়া, ভিয়েতনাম, বার্মা, মালয়, সিরিয়া ও লেবাননের জাতিসমূহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেই তাদের মুক্তির পথ দেখতে পেয়েছিল। তাই তারা দখলদার শক্তিগুলোর বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম জোরদার করে তোলে। কেবল যুদ্ধোত্তর ১৫ বছরের মধ্যে ২২টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। তার পরের ১৫ বছরে অর্থাৎ ১৯৬০-১৯৭৫ সাল পর্যন্ত সময়ে গঠিত হয় ৬২টি স্বাধীন রাষ্ট্র। ১৯৭০-এর দশকে ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো ইতিহাসের বস্তুতে পরিণত হয়। বিশ্বের নির্যাতিত জাতিগুলোর মুক্তির যুগের সূচনা ঘটে। বিশ্বজুড়ে আলোড়ন তোলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাতের ফলে সর্বত্র উপনিবেশবিরোধী গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটতে শুরু করে। তাই বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল ছিল গণতন্ত্রমুখী ।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।