উদ্দীপকের এই প্রবাদের সাথে ইউরোপের কোন দুইজন রাষ্ট্রনায়কের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের এই প্রবাদ তথা “জোর যার মুল্লুক তার" এর সাথে ইউরোপের দুইজন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক বেনিতো মুসোলিনি ও এডলফ হিটলারের মিল রয়েছে ফ্যাসিবাদ ও নাৎসিবাদ দুই বিশ্বযুদ্ধের মধ্যকার ইতিহাসের বহুল আলোচিত ও বহুল বিতর্কিত দুটি মতবাদ। ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদ এবং জার্মানিতে এডলফ হিটলার নাৎসিবাদ প্রবর্তন করেছিলেন। নামে ভিন্ন হলেও উভয় মতবাদের লক্ষ্য ছিল একই। আর তা হলো বল প্রয়োগের মাধ্যমেই শাসন পরিচালনা। দুটি মতবাদই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক হতাশা থেকে উদ্ভূত ক্ষোভকে পুঁজি করে বিকশিত হয়েছিল। এছাড়া উভয় মতবাদের পেছনেই উগ্র জাতীয়তাবাদ প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছিল। ফ্যাসিবাদের প্রবক্তা মুসোলিনি ছিলেন প্রচণ্ড ক্ষমতালিপ্সু । রাষ্ট্রক্ষমতা দখলের জন্য যাকে যেভাবে সন্তুষ্ট করা দরকার ফ্যাসিস্টরা সেভাবেই প্রচারণা চালিয়েছিল। তবে ফ্যাসিস্টরা সর্বাত্মবাদে বিশ্বাসী ছিল। তারা বিশ্বাস করত যে, রাষ্ট্র শক্তি প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়েছে। সুতরাং, শক্তি প্রয়োগ করেই রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হবে। অপরদিকে, নাৎসিবাদের প্রবক্তা হিটলার জার্মানির ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জার্মানির সর্বত্র একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। হিটলারের নাৎসিবাহিনী শুধু শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় ছিল তা নয়, বরং তারা নাৎসিবাদকে জার্মানিতে এক সর্বগ্রাসী সামাজিক বিশ্বাসে পরিণত করে। মুসোলিনি এবং হিটলারের এরূপ আগ্রাসী ও একনায়কতান্ত্রিক মনোভাবের বিষয়টিই উদ্দীপকে উল্লেখিত প্রবাদে প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের প্রবাদের সাথে ইউরোপের দুইজন রাষ্ট্রনায়ক মুসোলিনি ও হিটলারের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের এই প্রবাদের সাথে ইউরোপের কোন দুইজন রাষ্ট্রনায়কের মিল রয়…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর