শেয়ারFacebookWhatsApp

উক্ত দলটি সে দেশের রাজনীতিতে নতুন ক্ষেত্র প্রস্তুত করে- তোমার মতের সপক্ষে যুক্তি দাও ।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত দলটি তথা নাৎসি পার্টি জার্মানির রাজনীতিতে নতুন ক্ষেত্র প্রস্তুত করে- এ বক্তব্যটি আমি যথার্থ বলে মনে করি। নাৎসি দল ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ায় হিটলার জার্মানির সর্বত্র একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ১৯৩৪ সালের ২৪ জুলাই জার্মানে নাৎসি দল ছাড়া সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভাইমার প্রজাতন্ত্রের সংবিধান কার্যত রহিত করা হয়। আইনসভার অনুমোদন ছাড়াই আইন প্রণয়ন ও শাসনকার্য পরিচালনা করা শুরু হয়। প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করে এককেন্দ্রিক শাসন কাঠামো গড়ে তোলা হয়। দেশের সংবাদপত্র, বেতার, শিক্ষাসহ সকল প্রতিষ্ঠানের অধিকার কেড়ে নেওয়া হয়। যেকোনো সময় দেশের যেকোনো - নাগরিককে গ্রেফতার ও বিনা বিচারে আটক সাধারণ ব্যাপারে পরিণত হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বন্দি শিবির খোলা হয়। ১৯৩৪ সালের ৩০ জুন রাতে বার্লিন, ব্রেসলা মিউনিসহ বিভিন্ন শহরে হিটলারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর অভিযোগ এনে এক হাজারেরও বেশি লোককে হত্যা করা হয়। এটিকে লম্বা ছুরির রজনী বলে ডায়ার্ডচিত্তে স্মরণ করা হয়ে থাকে । দলীয় স্বার্থ রক্ষা ও নেতৃবৃন্দের নিরাপত্তার জন্য হিটলার এক ঝটিকা বাহিনী গঠন করেন যার নাম ছিল সংক্ষেপে SA বাহিনী। এছাড়া তিনি তার ব্যক্তিগত রক্ষী বাহিনী S.S গঠন করেন। হিটলার বিরোধী কোনো শিক্ষিত মানুষের পক্ষে জার্মানিতে বসবাস করা কঠিন হয়ে পড়ে। উদ্দীপকে অধ্যাপক মিহির যে সাহসী স্বপ্নদ্রষ্টার গল্প বললেন, তিনিও হিটলারের ন্যায় ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে ভবঘুরে জীবনযাপন করেন। তার দেশে যুদ্ধ শুরু হলে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে পরাজিত হয়ে তার দেশ অন্যায় সন্দ্বি মেনে নেয়। যা তিনি মেনে নিতে পারেননি। এ কারণে তিনি দেশের জনগণকে নতুন স্বপ্নে উজ্জীবিত করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। উপরের আলোচনা থেকে সুস্পষ্ট যে, নাৎসি দল ক্ষমতার গ্রহণের পর জার্মানিতে বিরোধী রাজনৈতিক দল বা মতের কবর রচিত হয়।

HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 2nd Paper · সৃজনশীল

উক্ত দলটি সে দেশের রাজনীতিতে নতুন ক্ষেত্র প্রস্তুত করে- তোমার মতের …

উদ্দীপক

অধ্যাপক মিহির ক্লাসে এমন এক সাহসী স্বপ্নদ্রষ্টার গল্প বললেন, যিনি ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ভবঘুরে জীবনযাপন করতেন। তার দেশে যুদ্ধ শুরু হলে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে পরাজিত হয়ে তার দেশ অন্যায় সন্দ্বি মেনে নেয়। তিনি এটা সহ্য করতে পারেননি। সে কারণে পরবর্তীতে তিনি জনগণকে নতুন স্বপ্নে উজ্জীবিত করেন এবং নতুন দল গঠন করে তিনি দেশের সকল ক্ষমতা দখল করেন।

নটরডেম কলেজ · 2024

উত্তর

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬১টি দেশ অংশ নেয়।

উত্তর

ত্রিশক্তি আঁতাত ছিল ত্রিশক্তি জোট-এর হুমকি মোকাবিলায় গড়ে ওঠা ইউরোপীয় সামরিক জোট। ১৮৮২ সালে জার্মানি, ইতালি, অস্ট্রিয়া পারস্পরিক প্রতিরক্ষা সহায়তার জন্য সামরিক সাহায্য দানে চুক্তিবদ্ধ হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯০৫ সালে ইঙ্গ-ফরাসি চুক্তি এবং ১৯০৭ সালে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে মিত্রতা চুক্তি স্থাপিত হলে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া পরস্পর মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়, যা 'ত্রিশক্তি আঁতাত' নামে পরিচিত। ত্রিশক্তি আঁতাত ছিল মূলত ত্রিশক্তি জোটের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা একটি জোট।

উত্তর

উদ্দীপকের ব্যক্তির সাথে আমার পাঠ্যবইয়ের জার্মান চ্যান্সেলর এডলফ হিটলারের মিল পাওয়া যায় । উদ্দীপকে দেখা যায়, একজন সাহসী স্বপ্নদ্রষ্টা ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে ভবঘুরে জীবনযাপন করতেন। তার দেশে যুদ্ধ শুরু হলে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে পরাজিত হয়ে তার দেশ অন্যায় সন্ধি মেনে নিলেও তিনি এটি সহ্য করতে পারেননি। সে কারণে তিনি পরবর্তীতে জনগণকে নতুন স্বপ্নে উজ্জীবিত করেন এবং নতুন দল গঠন করেন। হিটলারও শৈশবে তার পিতাকে হারিয়ে অনেক ভাইবোনের সঙ্গে চরম দুঃখ-দারিদ্র্যের মধ্যে জীবন অতিবাহিত করেন। জীবনের কয়েকটি বছর পর তিনি রাজনীতিতে বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েন। ১৯১৩ সালে তিনি মিউনিখে যান এবং প্রথম বিশ্বযুদ্ধে শুরু হলে তাতে যোগ দিয়ে ল্যান্স কর্পোরাল পদে উন্নীত হন। যুদ্ধে জার্মানিরা পরাজিত হলে মিত্রশক্তি ১৯১৯ সালের জার্মানির ওপর ভার্সাই সন্ধি চাপিয়ে দেয়। যুদ্ধে জার্মানির পরাজয় ও তার ওপর চাপিয়ে দেওয়া ভার্সাই সন্ধি অন্য জার্মানদের মতো তার মনে বিশেষ প্রভাব ফেলে। তিনি একে দেখেছেন ক্রোধ দিয়ে এবং গ্রহণ করেছেন প্রতিশোধ গ্রহণের বোধ দিয়ে। ১৯১৯ সালে তিনি জার্মান শ্রমিক দলে যোগদান করেন, যার পরবর্তীত নাম হয় ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। অল্পদিনের মধ্যে তিনি বাগ্মিতার জোরে এর ফুয়েরার বা প্রধান হন। তিনি ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাবলি তীব্র নিন্দা করে জার্মান জনগণকে পুনরায় উজ্জীবিত করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের ব্যক্তির সাথে এডলফ হিটলারের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দলটি তথা নাৎসি পার্টি জার্মানির রাজনীতিতে নতুন ক্ষেত্র প্রস্তুত করে- এ বক্তব্যটি আমি যথার্থ বলে মনে করি। নাৎসি দল ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ায় হিটলার জার্মানির সর্বত্র একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ১৯৩৪ সালের ২৪ জুলাই জার্মানে নাৎসি দল ছাড়া সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভাইমার প্রজাতন্ত্রের সংবিধান কার্যত রহিত করা হয়। আইনসভার অনুমোদন ছাড়াই আইন প্রণয়ন ও শাসনকার্য পরিচালনা করা শুরু হয়। প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করে এককেন্দ্রিক শাসন কাঠামো গড়ে তোলা হয়। দেশের সংবাদপত্র, বেতার, শিক্ষাসহ সকল প্রতিষ্ঠানের অধিকার কেড়ে নেওয়া হয়। যেকোনো সময় দেশের যেকোনো - নাগরিককে গ্রেফতার ও বিনা বিচারে আটক সাধারণ ব্যাপারে পরিণত হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বন্দি শিবির খোলা হয়। ১৯৩৪ সালের ৩০ জুন রাতে বার্লিন, ব্রেসলা মিউনিসহ বিভিন্ন শহরে হিটলারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর অভিযোগ এনে এক হাজারেরও বেশি লোককে হত্যা করা হয়। এটিকে লম্বা ছুরির রজনী বলে ডায়ার্ডচিত্তে স্মরণ করা হয়ে থাকে । দলীয় স্বার্থ রক্ষা ও নেতৃবৃন্দের নিরাপত্তার জন্য হিটলার এক ঝটিকা বাহিনী গঠন করেন যার নাম ছিল সংক্ষেপে SA বাহিনী। এছাড়া তিনি তার ব্যক্তিগত রক্ষী বাহিনী S.S গঠন করেন। হিটলার বিরোধী কোনো শিক্ষিত মানুষের পক্ষে জার্মানিতে বসবাস করা কঠিন হয়ে পড়ে। উদ্দীপকে অধ্যাপক মিহির যে সাহসী স্বপ্নদ্রষ্টার গল্প বললেন, তিনিও হিটলারের ন্যায় ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে ভবঘুরে জীবনযাপন করেন। তার দেশে যুদ্ধ শুরু হলে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে পরাজিত হয়ে তার দেশ অন্যায় সন্দ্বি মেনে নেয়। যা তিনি মেনে নিতে পারেননি। এ কারণে তিনি দেশের জনগণকে নতুন স্বপ্নে উজ্জীবিত করে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন। উপরের আলোচনা থেকে সুস্পষ্ট যে, নাৎসি দল ক্ষমতার গ্রহণের পর জার্মানিতে বিরোধী রাজনৈতিক দল বা মতের কবর রচিত হয়।
HSCHistory 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উক্ত ঐক্যের ফলাফল ছিল-
i. রাষ্ট্রীয় যোগাযোগ
ii. অতীত ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা
iii. আর্থ-সামাজিক উন্নতিনিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদ (কমিউনিজম) প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দেশটি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অবশ্য পরে আবার ঐক্যবদ্ধ হয়। বর্তমানে ঐ রাষ্ট্রটি প্রায় সকল ক্ষেত্রেই সমৃদ্ধি অর্জন করেছে।Q. উদ্দীপকের ঘটনাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন দেশের মিল রয়েছে?

Dhaka · 2017

  • জার্মানি
  • সুদান
  • কোরিয়া
  • ফ্রান্স

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-

Dhaka · 2017

  • রাশিয়া
  • ফ্রান্স
  • আমেরিকা
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?

Dhaka · 2017

  • জেল জীবন
  • রাজনৈতিক জীবন
  • নাৎসিবাদ
  • সরকারি সমালোচনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?

Dhaka · 2017

  • ১৮০০
  • ১৮১৫
  • ১৮১৯
  • ১৮২৩

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?

Dhaka · 2017

  • অভিজাততন্ত্রের
  • রাজতন্ত্রের
  • গণতন্ত্রের
  • একনায়কতন্ত্রের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

Dhaka · 2017

  • রাজতন্ত্রকে উৎসাহিত করে
  • মানুষের বাকস্বাধীনতা নিশ্চিত করে
  • স্বৈরতন্ত্রকে সমর্থন করে
  • শোষককে সহায়তা করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তিনি তার লেখনীর মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করতে সক্ষম হন।Q. উদ্দীপকের মি. 'ক' এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

Dhaka · 2017

  • রোবস পিয়র
  • মন্টেস্কু
  • টমাস ম্যুর
  • রবার্ট ওয়েন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. রুশ বিপ্লবের ফলে-
i. শোষণহীন সমাজ প্রতিষ্ঠা পায়
ii. জারতন্ত্র উচ্ছেদ হয়
iii. গণতন্ত্র মুক্তি পায়নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেন এবং সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের বৈষম্য দূর করেন।Q. উদ্দীপকে বর্ণিত মাও সেতুং এর সাথে রুশ বিপ্লবের কার সাদৃশ্য পাওয়া যায়?

Dhaka · 2018

  • লেনিন
  • স্ট্যালিন
  • ট্রটস্কি
  • কেরেনেস্কি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?

Dhaka · 2018

  • ১৮৫০
  • ১৮৫৭
  • ১৮৬০
  • ১৮৬১

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?
i. কৃষির আধুনিকীকরণ
ii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলা
iii. নতুন সভ্যতা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে সাম্যবাদচার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন-হিটলার লিখিত Mein Kampf গ্রন্থের প্রধান উপজীব্য কী?মনরো ডকট্রিন কবে প্রণীত হয়?ফ্রান্সে 'বাস্তিল দুর্গ' কীসের প্রতীক ছিল?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মি. 'ক' তার দেশের বিপ্লবের প্রধান কারিগর। তউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠউদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:মাও সেতুং চীনে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠসার্ফ প্রথা কত সালে উচ্ছেদ করা হয়?ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?i. কৃষির আধুনিকীকরণii. পুরানো সভ্যতাকে ভেঙে ফেলাiii

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।