উদ্দীপকের ব্যক্তির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন শাসকের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ব্যক্তির সাথে আমার পাঠ্যবইয়ের জার্মান চ্যান্সেলর এডলফ হিটলারের মিল পাওয়া যায় । উদ্দীপকে দেখা যায়, একজন সাহসী স্বপ্নদ্রষ্টা ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে ভবঘুরে জীবনযাপন করতেন। তার দেশে যুদ্ধ শুরু হলে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে পরাজিত হয়ে তার দেশ অন্যায় সন্ধি মেনে নিলেও তিনি এটি সহ্য করতে পারেননি। সে কারণে তিনি পরবর্তীতে জনগণকে নতুন স্বপ্নে উজ্জীবিত করেন এবং নতুন দল গঠন করেন। হিটলারও শৈশবে তার পিতাকে হারিয়ে অনেক ভাইবোনের সঙ্গে চরম দুঃখ-দারিদ্র্যের মধ্যে জীবন অতিবাহিত করেন। জীবনের কয়েকটি বছর পর তিনি রাজনীতিতে বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েন। ১৯১৩ সালে তিনি মিউনিখে যান এবং প্রথম বিশ্বযুদ্ধে শুরু হলে তাতে যোগ দিয়ে ল্যান্স কর্পোরাল পদে উন্নীত হন। যুদ্ধে জার্মানিরা পরাজিত হলে মিত্রশক্তি ১৯১৯ সালের জার্মানির ওপর ভার্সাই সন্ধি চাপিয়ে দেয়। যুদ্ধে জার্মানির পরাজয় ও তার ওপর চাপিয়ে দেওয়া ভার্সাই সন্ধি অন্য জার্মানদের মতো তার মনে বিশেষ প্রভাব ফেলে। তিনি একে দেখেছেন ক্রোধ দিয়ে এবং গ্রহণ করেছেন প্রতিশোধ গ্রহণের বোধ দিয়ে। ১৯১৯ সালে তিনি জার্মান শ্রমিক দলে যোগদান করেন, যার পরবর্তীত নাম হয় ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। অল্পদিনের মধ্যে তিনি বাগ্মিতার জোরে এর ফুয়েরার বা প্রধান হন। তিনি ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাবলি তীব্র নিন্দা করে জার্মান জনগণকে পুনরায় উজ্জীবিত করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের ব্যক্তির সাথে এডলফ হিটলারের মিল রয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যক্তির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন শাসকের সাদৃশ্য লক্ষ …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর