উদ্দীপকের উল্লিখিত চুক্তি কীভাবে উক্ত দেশের বিপর্যয় ডেকে এনেছিল ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত চুক্তি অর্থাৎ ভাসাই চুক্তিই উক্ত দেশ তথা জার্মানির বিপর্যয় ডেকে এনেছিল। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের ফলে মিত্রশক্তি ১৯১৯ সালের ২৮ জুন জার্মানির কাঁধে ভার্সাই সন্ধি চাপিয়ে দেয়। এ সন্ধিতে প্রথম বিশ্বযুদ্ধের যাবতীয় ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ জার্মানিকে দিতে বাধ্য করা হয়। যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে জার্মানির নিকট থেকে ১৩২ বিলিয়ন স্বর্ণমুদ্রা আদায় করা হয়। জার্মানি সৈন্য সংখ্যা এক লক্ষে সীমিত করা হয়। যুদ্ধের সরঞ্জাম উৎপাদন, আমদানি রপ্তানি নিষিদ্ধ করা হয়। রাইন নদীর ৩০ কিলোমিটারের মধ্যে সকল জার্মান দূর্গ ও সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়। সন্ধি অনুযায়ী জার্মানি তার আলসাস, লোরেন ও খনি সমৃদ্ধ সার অঞ্চল ১৫ বছরের জন্য ফ্রান্সকে ছেড়ে দেয়। জার্মানি বেলজিয়ামকে ইউপেন, মরিচনেট, ম্যাথেডি নামক জেলা ছেরে দেয়। জার্মানি এই ভার্সাই সন্ধির কঠোরতায় ন্যূব্জ হয়ে পড়ে ছিল। জার্মানবাসী ভেতরে ভেতরে ফুসছিল এ সন্ধির নাগপাশ থেকে মুক্তি পাওয়ার জন্য। এমন সময় উগ্র জাতীয়তাবাদী হিটলারের আবির্ভাব ঘটে। হিটলার ভার্সাই সন্ধির নিষ্ঠুরতা থেকে জার্মান বাসীকে মুক্তি দেওয়ার জন্য এবং জার্মানির আধিপত্য প্রতিষ্ঠার জন্য মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে। এভাবেই ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং বিশ্ব আবার বিপর্যয়ের মুখে পতিত হয়। অতএব বলা যায়, ভার্সাই সন্ধির কঠোর ও নিষ্ঠুর বিধানই জার্মানিকে বিপর্যয়ের মুখে ফেলে
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত চুক্তি কীভাবে উক্ত দেশের বিপর্যয় ডেকে এনেছিল ব্…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর