উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বেনিতো মুসোলিনীকে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : বেনিতো মুসোলিনী ১৮৮৩ সালের ২৯ জুলাই উত্তর ইতালি রোমানা অঞ্চলের প্রিভাপিও নামক গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন সমাপ্ত করে তিনি শিক্ষকতা পেশায় যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি তিনি এই সমাজতন্ত্রী দলে যোগ দিয়ে বিপ্লবী কর্মকান্ড শুরু করেন। প্রথম বিশ্বযুদ্ধে ইতালির যোগদানের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করায় তিনি এই দল থেকে আবিষ্কৃত হন। এরপর ১৯১৯ সালে তিনি নিজস্ব রাজনৈতিক দল ফ্যাসিস্ট প্রচেষ্টা গঠন করে ইতালি জাতীয় পুনরুজ্জীবনের জন্য বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করেন। তিনি ইতালির রাজনীতিতে এক নতুন স্বৈরাচার নীতি প্রবর্তন করেছিলেন। যা ছিলো সম্পূর্ণ গণতন্ত্রের পরিপন্থি। ১৯২৪ সালে প্রহসমূলক নির্বাচনের মাধ্যমে বিরোধী দল গুলোকে প্রদর্শন ও কোণঠাসা করে ৬৫% ভোট সংগ্রহ করেন। আর তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানালে বিরোধী দলের নেতাদের হত্যা করা হয়। উদ্দীপকে দেখা যায়, X নামক ব্যক্তি শিক্ষকতা পেশা নিয়ে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একটি রাজনৈতিক দলের যোগ দেন এবং পরে নিজেই দল গঠন করেন। যা উপরে আলোচিত বেনিতো মুসোলিনী ব্যক্তি জীবন ও রাজনৈতিক উত্থানের সাথে সাদৃশ্যপূর্ণ। আরও বলা যায় গণতন্ত্রের পরিবর্তে ফল প্রয়োগের ক্ষমতা গ্রহণের পক্ষে তার মত ছিল যা মুসোলিনীর রাজনৈতিক মতাদর্শনের প্রতিফলন। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে ইতালির ফ্যাসিবাদের জনক মুসোলিনীকেই ইঙ্গিত করা হয়েছে।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর