তুমি কী মনে করো ১ম বিশ্বযুদ্ধের মধ্যে ২য় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়ে ছিল বিশ্লেষণ পূর্বক তোমার মতামত তুলে ধরো
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, ১ম বিশ্বযুদ্ধের মধ্যে ২য় বিশ্ব যুদ্ধের বীজ লুকিয়ে ছিল। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পেছনে যে সাম্রাজ্যবাদের ভূমিকা ছিল তা যুদ্ধের পরও ধ্বংস হয়নি। বরং ভার্সাই চুক্তির মধ্য দিয়ে জার্মান উপনিবেশ, সম্পদ অর্থ এবং ইউরোপে জার্মানির কতিপয় অঞ্চল ভাগ- বাটোয়ারা করে নেয় মিত্রশক্তি। ১ম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক বিপর্যয় এতটায় মারাত্মক আকার ধারণ করে যে ইউরোপে -দুর্ভিক্ষ, ক্ষুধা, বেকারত্ব ও অর্থনৈতিক মন্দা ছড়িয়ে পড়ে। ১৯১৮ থেকে ১৯২৩ সালকে বিপ্লবী উত্থানের কাল বলে অভিহিত করা যায়। তবে ১৯২৪ থেকে ১৯২৮ সাল পর্যন্ত যেটুকু স্থিতিশীলতা এসব দেশে লক্ষ করা যায়, বৃহৎ শক্তিগুলো তার স্থায়িত্ব নিশ্চিত করতে পারেনি। ১৯২৪ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়। ফলে প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালের বিজয়ী শক্তিসমূহের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতা শুরু হয়। আবার বিজিত দেশগুলো প্রতিশোধ নিতে প্রস্তুতি গ্রহণ করে। সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ফলে যে দূরত্ব বাড়ছিল; তার মধ্যেই দ্বন্দের মূল কারণ নিহিত ছিল। তাই বলা যায়, ১ম বিশ্ব যুদ্ধের মধ্যে ১৯৩৯ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কী মনে করো ১ম বিশ্বযুদ্ধের মধ্যে ২য় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়ে …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর