উক্ত স্বৈরাচারী শাসকের কর্মকাণ্ডকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? যুক্তিসহ উপস্থাপন কর ।
উত্তর: উক্ত স্বৈরাচারী শাসক তথা হিটলারের কর্মকাণ্ড ছিল উগ্রপন্থী এবং একনায়কতান্ত্রিক। ১৯১৯ সালে জার্মান ন্যাশনাল সোসালিস্ট ওয়ার্কার্স পার্টির নেতা হিসেবে আবির্ভূত হয়ে হিটলার বিভিন্ন উগ্রপন্থি কর্মসূচি গ্রহণ করেন। যা ছিল অগণতান্ত্রিক ও একনায়কতন্ত্রের শামিল। তিনি তার রচিত গ্রন্থ 'Mein Kampf [গণিত] এর দ্বারা উগ্রজাতীয়তাবাদ প্রচার করেন। যা ছিল বিপ্লব বিরোধী। এছাড়াও তিনি বিপ্লব বিরোধী আন্দোলনের ডাক দিয়ে গণতান্ত্রিক ভিত্তিকে দুর্বল করে ফেলেন। তিনি বিভিন্ন উত্তেজনামূলক বক্তৃতার দ্বারা বেকার যুবক, ভবঘুরে, কর্মহারা শ্রমিকদের নিজের দলে ভিড়িয়ে নেন যা ছিল প্রতারণার এক জাল বিশেষ। তার এ ধরনের কর্মকাণ্ডের দ্বারা দেশের একটি বৃহত্তর সমাজ উগ্রজাতীয়তাবাদের ফাঁদে পড়ে যায়; যা ছিল স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার একটি অভিনব কৌশল মাত্র। এছাড়াও তিনি পুঁজিপতিদের বা বুর্জোয়া শ্রেণির অর্থ গ্রহণ করে নিজের দলকে বেশ শক্তিশালী করেছিলেন। নাৎসি দল ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ায় হিটলার জার্মানির সর্বত্র একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। ১৯৩৪ সালের ২৪ জুলাই জার্মানে নাৎসি দল ছাড়া সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভাইমার প্রজাতন্ত্রের সংবিধান কার্যত রহিত করা হয়। আইনসভার অনুমোদন ছাড়াই আইন প্রণয়ন ও শাসনকার্য পরিচালনা করা শুরু হয়। প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করে এককেন্দ্রিক শাসন কাঠামো গড়ে তোলা হয়। দেশের সংবাদপত্র, বেতার, শিক্ষাসহ সকল প্রতিষ্ঠানের অধিকার কেড়ে নেওয়া হয়। যেকোনো সময় দেশের যেকোনো নাগরিককে গ্রেফতার ও বিনাবিচারে আটক সাধারণ ব্যাপারে পরিণত হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বন্দি শিবির খোলা হয়। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ৩০ জুন রাতে বার্লিন, ব্রেসলাউ, মিউনিখসহ বিভিন্ন শহরে হিটলারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর অভিযোগ এনে এক হাজারেরও বেশি লোককে হত্যা করা হয়। এটিকে 'লম্বা ছুরির রজনী' বলে ভয়ার্তচিত্তে স্মরণ করা হয়ে থাকে। দলীয় স্বার্থ রক্ষা ও নেতৃবৃন্দের নিরাপত্তার জন্য হিটলার এক ঝটিকা বাহিনী গঠন করেন যার নাম ছিল S.A বাহিনী। এছাড়া তিনি তার ব্যক্তিগত রক্ষী বাহিনী S.S গঠন করেন। হিটলার বিরোধী কোনো শিক্ষিত মানুষের পক্ষে জার্মানিতে বসবাস করা কঠিন হয়ে পড়ে। পরিশেষে বলা যায়, হিটলারের কর্মকাণ্ড ছিল অত্যন্ত ঘৃণ্য এবং মানবতাবিরোধী। তার উগ্র জাতীয়তাবাদী কর্মকাণ্ড পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটনেরও প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উক্ত স্বৈরাচারী শাসকের কর্মকাণ্ডকে তুমি কীভাবে মূল্যায়ন করবে? যুক্…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর