তুমি কি মনে কর উক্ত শক্তির ঔদ্ধত্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির অন্যতম কারণ? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত শক্তি তথা অক্ষশক্তি ও মিত্রশক্তির ঔদ্ধত্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির অন্যতম কারণ। ইতালি, জার্মানি ও জাপান-এ তিন রাষ্ট্র মিলে অক্ষশক্তি চুক্তি স্বাক্ষরিত হলে নানা জটিল ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মিত্রশক্তি জোটের আত্মপ্রকাশ ঘটে। মূলত মিত্রজোটের নেতৃত্বে ছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে এটা ছিল অক্ষশক্তির বিপরীত রাজনৈতিক ও সামরিক জোট। অক্ষশক্তি চুক্তির মাধ্যমে ইতালি ও জার্মানি তাদের সম্প্রসারণশীল তৎপরতা পরিচালনার জন্য দুটি পৃথক অঞ্চল বেছে নিয়েছিল। ইতালির বিস্তার নীতির কেন্দ্রস্থল ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং জার্মানির ছিল মধ্য ও পূর্ব ইউরোপ। ১৯০৮ সালে মিউনিখ বৈঠকে মুসোলিনী সভাপতিত্ব করছিলেন এবং জার্মান জাতি যাতে চেকোস্লোভাকিয়ার একাংশ পায় তার ব্যবস্থা করে দিয়েছিলেন। অতঃপর মুসোলিনী হিটলারকে এভাবে সন্তুষ্ট করে নিজে ১৯৩৮ সালে আলবেনিয়া অধিকার করেন। মূলত রোম-বাৰ্লিন-টোকিও অক্ষশক্তির মাধ্যমে পৃথিবীতে আর একটি বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত হয়। ) ভার্সাই মন্দির দ্বারা অসন্তুষ্ট জার্মানি-ইতালি - জাপান তাদের প্রতিপক্ষ মিত্রশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গ্রহণ করার জন্য সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে। অন্যদিকে, শক্তির ভারসাম্য রক্ষার জন্য ফ্রান্স ও ব্রিটেন 4 অক্ষশক্তির মোকাবিলা করার জন্য সমরসজ্জায় মত্ত হয়। যার শেষ পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংগঠনের অন্যতম কারণ হলো অক্ষশক্তি চুক্তি ও মিত্রশক্তি জোটের সমন্বিত শক্তির অপপ্রয়োগ।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত শক্তির ঔদ্ধত্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টির অন্য…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর