উদ্দীপকে বর্ণিত নেতা পল পটের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল রয়েছে, উক্ত নেতার উত্থান ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের নেতা পল পটের সাথে আমার পাঠ্যবইয়ের নেতা হিটলারের মিল রয়েছে। এডলফ হিটলারের উত্থানের পিছনে অনেক কারণ ছিল বলে আমি মনে করি। জার্মানরা ছিল আত্ম গর্বিত জাতি। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের নিকট পরাজয় তারা মেনে নিতে পারেনি। অধিকাংশ জার্মানি মনে করত যে, জার্মানি যদি আত্মসমর্পণ না করে যুদ্ধ চালিয়ে যেত তাহলে পরাজয় এড়ানো সম্ভব হতো। হিটলারের নাৎসি দলও একই মত পোষণ করে। নাৎসি দল প্রচার করে যে ভার্সাই সন্ধি সাক্ষরের মাধ্যমে প্রজাতন্ত্র সরকার জার্মানির জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফলে নাৎসি দল ও হিটলারের মেইন ক্যাম্প জার্মানদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। নাৎসিদের নিরন্তর প্রচারণায় জার্মান জনগণের মনে এই ধারণা বদ্ধমূল হয় যে, একমাত্র নাৎসি দলই জার্মানির হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবে। প্রজাতন্ত্রী সরকার কমিউনিস্টদের দমাতে না পারলেও হিটলারের ঝটিকা বাহিনী কমিউনিস্টদের কোণঠাসা করতে সক্ষম হয়েছিল। ফলে হিটলারের জনপ্রিয়তা বৃদ্ধি পায় । অবশেষে ১৯৩৩ সালের নির্বাচনে নাৎসি দল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে সক্ষম হয়। পরিশেষে বলা যায়, এডলফ হিটলারের অসাধারণ বাগ্মিতা ও সম্মোহনী ক্ষমতা হিটলারের উত্থানে সহায়ক হয়েছিল।
HSC History 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নেতা পল পটের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল …
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর